মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা
বরিশালে নিজস্ব ভবন পেতে যাচ্ছে জেলা ও মহানগর আওয়ামী লীগ

বরিশালে নিজস্ব ভবন পেতে যাচ্ছে জেলা ও মহানগর আওয়ামী লীগ

Sharing is caring!

এস এল টি তুহিন: অবশেষে নিজস্ব ভবন পেতে যাচ্ছে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ। এ লক্ষে গতকাল শুক্রবার বিকালে নগরীর প্রাণ কেন্দ্র সিটি কলেজ সংলগ্ন এলাকায় দখলকৃত জমি উদ্ধার করা হয়। এ সময় সেখানে দীর্ঘদিন ধরে অবৈধভাবে থাকা দোকানঘরের আংশকি উচ্ছেদ করে তাদের সময় বেধে দেয়া হয়। তবে এতে কোন বাধার সম্মুখীন হতে হয়নি আওয়ামী লীগ নেতৃবৃন্দকে।

ঘটনাস্থলে থাকা মহানগর আওয়ামী লীগ নেতা ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকন বলেন, ওই স্থানে তাদের ৩ দশমিক ৮৭ শতাংশ জমি রয়েছে। বছরের পর বছর ধরে তা দখল করে ব্যবসা চালিয়ে আসছিল একটি পক্ষ। তাদেরকে বারবার জমি ছাড়ার তাগিদ দেয়া হলেও তারা তাতে কর্ণপাত করছিল না। অবশেষে গতকাল জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দের উপস্থিতিতে জমি উদ্ধার করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি সরকারি কৌশলী একেএম জাহাঙ্গীর হোসেন, সহ-সভাপতি এ্যাড. আফজালুল করিম, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড. তালুকদার মো. ইউনুস, জেলা আইনজীবী সমিতির সভাপতি লস্কর নুরুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ। রফিকুল ইসলাম খোকন আরো বলেন, ওই স্থানে আওয়ামী লীগের স্থায়ী ভবন নির্মিত হবে।

ইতিমধ্যে পাচতলা ভবনের প্লান করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সেখানে থাকা পুরাতন ভবন উচ্ছেদ করে নতুন ভবন নির্মানের কাজ শুরু হবে। এতে করে নিজস্ব ভবন থেকেই পরিচালিত হবে দলীয় কার্যক্রম।

মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আফজালুল করিম বলেন, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের নিজস্ব জমি একটি পক্ষ দখল করে রেখেছিল। তাদেরকে সময় বেধে দেওয়া হয়েছে। তারা সরে গেলেই সেখানে নিজস্ব ভবন নির্মিত হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD