শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
সৌদি আরবের সঙ্গে মিল রেখে বরিশালের ২০ গ্ৰামে রোজা পালন শুরু

সৌদি আরবের সঙ্গে মিল রেখে বরিশালের ২০ গ্ৰামে রোজা পালন শুরু

Sharing is caring!

এস এল টি তুহিন: চাঁদ দেখা সাপেক্ষে আগামীকাল রোববার (৩ এপ্রিল) থেকে দেশব্যাপী রোজা পালন শুরু হওয়ার কথা রয়েছে। তবে সুদূর মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের সঙ্গে মিল রেখে শনিবার (২ এপ্রিল) বরিশালের বিভিন্ন এলাকায় রোজা পালন শুরু হয়। এসব এলাকার মুসল্লিরা শুক্রবার বাদ এশা তারাবীহ নামাজ আদায় করেন।

জানা যায়, বরিশালের ২০ গ্ৰামে প্রায় ৩ হাজার পরিবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে শনিবার থেকে রোজা পালন শুরু করেছে। সৌদি আরবে শুক্রবার রমজান মাসের চাঁদ দেখা গেলে শনিবার থেকে সেখানে রোজা পালন শুরু করে। চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার এলাহাবাদ দরবার শরীফের অনুসারীরা বরাবর সৌদি আরবের সঙ্গে মিল রেখেই রোজা ও ঈদ উদযাপন করেন।

বরিশাল নগরীর ২৬ নম্বর ওয়ার্ড টিয়াখালির বাসিন্দা নাসির চৌধুরী জানান, তারা বরাবরই সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ উদযাপন করেন। জেলার হিজলা, মেহেন্দিগঞ্জ ও মুলাদীসহ বেশ কিছু এলাকায় সৌদির সঙ্গে সঙ্গতি রেখে আগাম রোজা পালন শুরু করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD