রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
১৪ হাজার সেনা হারিয়েছে রাশিয়া, দাবি ইউক্রেনের

১৪ হাজার সেনা হারিয়েছে রাশিয়া, দাবি ইউক্রেনের

Sharing is caring!

অনলাইন ডেক্স: ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, যুদ্ধে এখন পর্যন্ত রাশিয়া ১৪ হাজার সেনা সদস্যকে হারিয়েছে। গত ২৪ ঘণ্টায় প্রায় ২০০ সেনা যুদ্ধে নিহত হয়েছেন।

ইউক্রেনীয় বাহিনী ৪৪৪টি রুশ ট্যাংক, ১৪৩৫টি সাঁজোয়া যান, ৮৬টি বিমান, ১০৮টি হেলিকপ্টার, ১১টি ড্রোন এবং ৩টি জাহাজ ধ্বংস করেছে বলেও দাবি করেছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর আল-জাজিরার।

তবে এই পরিসংখ্যান আনুমানিক এবং তীব্র লড়াই চলার কারণে তা যাচাই করা জটিল বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

ইউক্রেনে যুদ্ধ শুরুর পর গত ২ মার্চ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে মৃতের সংখ্যা জানানো হয়েছিল। তারা বলেছিল, ইউক্রেনে ৪৯৮ জন সেনা নিহত হয়েছেন। তবে উভয় পক্ষের দাবি যাচাই করার কোনো উপায় নেই।

গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। বৃহস্পতিবার (১৭ মার্চ) রুশ আগ্রাসন ২২তম দিনে গড়িয়েছে। এরই মধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে রাজধানী কিয়েভসহ দেশটির বিভিন্ন শহর। রাশিয়ার হামলা থেকে ইউক্রেনের বেসামরিক স্থাপনাও রক্ষা পাচ্ছে না। হাসপাতাল, থিয়েটার, স্টেডিয়াম, রেলব্যবস্থাপনাতেও হামলা করেছে রুশ সেনারা। অন্যদিকে একের পর এক নিষেধাজ্ঞায় বিশ্ব থেকে অনেকটা কোণঠাসা হয়ে পড়েছে রাশিয়া।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD