রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধগতির প্রতিবাদে বরিশালে মানববন্ধন

নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধগতির প্রতিবাদে বরিশালে মানববন্ধন

Sharing is caring!

নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধগতির প্রতিবাদে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ভিপি নুরুের দল গনঅধিকার পরিষদ। একই সাথে তারা ৪ মার্চ ঢাকায় গনঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা কর্মীদের উপর হামলার প্রতিবাদ জানান।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় নগরেন আগরপুর রোডে বরিশাল প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ছাত্র,যুব ও শ্রমিক অধিকার পরিষদের উদ্যোগে এই কর্মসূচি পালন করে তারা। গনঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য রফিকুল ইসলাম রাসেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, যুব গনঅধিকার পরিষদের বরিশাল মহানগরের সাধারন সম্পাদক সফিকুল ইসলাম সাগর, ছাত্র অধিকার পরিষদ মহানগরের সাধারন সম্পাদক সাইদ আহমেদ মুন্না, মহানগর ছাত্র অধিকার পরিষদের সহ সভাপতি আবু নাইম, যুব অধিকার পরিসদের রুহুল আমিন, নাজমুল ইসলাম প্রমুখ।

এতে বক্তারা বলেন, ভোটার বিহীন সরকার ১০ টাকায় চাল খায়ানোর কথা বলে জনগনের সাথে যুদ্ধ ঘোষনা করেছে। তারা তাদের নির্বাচনী ইসতেহার ভুলে গেছে। তারা বলেন, এমপি মন্ত্রীদের লাগাম টেনে ধরুন, অন্যথায় গনঅধিকার পরিষদ সাধারন মানুষকে সাথে নিয়ে আন্দোলন গড়ে তুলবে পালানোর পথ খুজে পাবেননা। এই সরকার সাধারন মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। একের পর এক নিত্য প্রয়োজনীয় দ্রব্য মুল্যের দাম বাড়িয়ে দিচ্ছে।

সাধারন মানুষ আজ দিশেহারা হয়ে পড়েছে। বক্তারা বলেন, এদেশের একজন প্রধানমন্ত্রী বলেন রান্না করতে তেল লাগেনা, আবার তথ্যমন্ত্রী বলছেন মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে। আসলে সাধারন মানুষের আয় বাড়েনি বেড়েছে আপনাদের। এসময় তারা সরকারের সমালোচনা করে বলেন যদি নিয়ন্ত্র করতে না পারেন তবে গদি ছেড়ে দিন। অন্যথায় সাধারন মানুষ আপনাদের ক্ষমতা থেকে টেনে হিচড়ে নামাবে।

তৃতীয় শক্তির আশ্রয়ে ক্ষমতক দরে আছেন কত দিন থাকবেন সেটাও আমরা দেখবো। জনগন আন্দোলনে সিরক না হলে কয়েক বছরের মধ্যে এদেশ অন্য একজনের দখলে চলে যাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD