শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বরিশালে দুই বছরেও নির্মান হয়নি ব্রিজ

বরিশালে দুই বছরেও নির্মান হয়নি ব্রিজ

Sharing is caring!

এস এল টি তুহিন: ঠিকাদারের গাফিলতির কারণে জেলার উজিরপুর উপজেলার কাংশি এলাকার ধামুরা-উজিরপুর খালের উপর গার্ডার ব্রিজ দুই বছরেও নির্মিত হয়নি। ব্রিজ নির্মানে খালে বাঁধ দিয়ে রাখায় পানি চলাচল বন্ধ হয়ে চরম বিপাকে পরেছেন ওই এলাকার বোরো চাষীরা।

উজিরপুর উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানা গেছে, ২০২০ সালে উজিরপুর-ধামুরা খালের কাংশি এলাকার খালের উপর ১৫ মিটার গার্ডার ব্রিজ নির্মানের জন্য আইবিআরবি প্রকল্পের আওতায় ১ কোটি ৪৪ লাখ ৪০ হাজার ৬৪ টাকা বরাদ্দ করা হয়। ২০২০ সালের ১৮ নভেম্বর ব্রিজ নির্মানের কার্যাদেশ পায় মেসার্স রুপালী কনস্ট্রাকশন। কার্যাদেশ পাওয়ার নয় মাসের মধ্যে (অর্থাৎ ২০২১ সালের ১৮ জুলাই) ব্রিজের নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার কথা ছিলো।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, ব্রিজ নির্মাণের শুরু থেকে এ পর্যন্ত ঠিকাদারী প্রতিষ্ঠানটি ব্রিজের গার্ডার নির্মানের কাজই সম্পন্ন করতে পারেনি। বর্তমানে নির্মান কাজ বন্ধ রয়েছে। কবে নাগাদ ব্রিজ নির্মানের কাজ শেষ হবে তা কেহই বলতে পারছেন না।

ওই এলাকার কৃষকরা অভিযোগ করে বলেন, গত দুই বছর পূর্বে ব্রিজ নির্মানের জন্য খালে বাঁধ দেয়া হয়েছে। ফলে গত বছর ওই এলাকার পাঁচটি বোরো ব্লকে সেচ সংকট দেখা দেয়। খালে বাঁধ থাকার কারণে চলতি বোরো মৌসুমেও চরম সেচ সংকট দেখা দিয়েছে। ফলে বোরো ধানের ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন কৃষকেরা।

এ বিষয়ে মের্সাস রুপালী কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী অরুন সুমনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও ফোন নম্বর বন্ধ থাকায় কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে ঠিকাদারের গাফিলতির সতত্যা স্বীকার করে বরিশাল এলজিইডি বিভাগের নির্বাহী প্রকৌশলী শরীফ মোঃ জামাল উদ্দিন বলেন, ইতোমধ্যে ঠিকাদারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পাশাপাশি কাজটি দ্রুত সম্পন্ন করার জন্য এলজিইডি থেকে তদারকি করা হবে।

উল্লেখ্য, একইভাবে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স আমির কনস্ট্রাকশনের স্বত্তাধীকারি আমির হোসেনের উদাসিনতায় উজিরপুর উপজেলার জনগুরুত্বপূর্ণ ধামুরা খালের উপর গার্ডার ব্রিজটি চার বছরেও নির্মান কাজ শেষ হয়নি। ফলে চরম ভোগান্তিতে পরেছে ঐতিহ্যবাহী ধামুরা বন্দরের ব্যবসায়ী ও এলাকাবাসীরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD