রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
নির্বাচন কমিশন জনগণের চাহিদা অনুযায়ী অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ আয়োজন করতে পারবে না-পীর সাহেব চরমোনাই

নির্বাচন কমিশন জনগণের চাহিদা অনুযায়ী অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ আয়োজন করতে পারবে না-পীর সাহেব চরমোনাই

Sharing is caring!

এস এল টি তুহিন, : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মাহাম্মদ রেজাউল করিম বলেছেন, নবগঠিত নির্বাচন কমিশন নিরপেক্ষ থেকে জনগণের চাহিদা অনুযায়ী অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে পারবে বলে মনে করে না। জনগণের মতামতের তোয়াক্কা না করে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার নিজেদের খেয়াল খুশি অনুযায়ী যে নির্বাচন কমিশন গঠন করেছে তারা অতীতের কমিশনের মতই আওয়ামী লীগের পক্ষে কাজ করবে তা বলার অপেক্ষা রাখে না।

গতকাল রবিবার দুপুরে বরিশালের চরমোনাই দরবার শরীফে অনুষ্ঠিত এক ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।পীর সাহেব আরও বলেন, আমরা বারবার রাষ্ট্রপতির সংলাপে গিয়ে সময় নষ্ট করেছি। এতে জনগণের কোনো কল্যাণ হয়নি। স্বাধীনতার পঞ্চাশ বছরেও ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়নি। বন্ধ হয়নি দুর্নীতি।

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি নূরুল করীম আকরামের সভাপতিত্বে এবং সেক্রেটারী জেনারেল শেখ মুহাম্মাদ আল-আমীনের পরিচালনায় ছাত্র সমাবেশে আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর আল্লামা আব্দুল হক আজাদ, প্রেসিডিয়াম সদস্য আল্লামা নূরুল হুদা ফয়েজী, অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, আলহাজ¦ আমিনুল ইসলাম, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ,

কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কেএম আতিকুর রহমান এবং ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহসভাপতি শরিফুল ইসলাম রিয়াদ প্রমুখ।আজ সোমবার সকাল ৮ টায় আখেরী মোনাজাতের মাধ্যমে চরমোনাইর তিন দিনব্যাপী মাহফিল সমাপ্ত হবে। পীর সাহেব চরমোনাই মোনাজাত পরিচালনা করবেন। গতকাল দুপুরে চরমোনাই মাহফিল মিডিয়া উপ-কমিটির সহ-সমন্বয়কারী কে এম শরীয়াতুল্লাহ প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD