মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
করের আওতা বাড়লে হার কমবে -এনবিআর চেয়ারম্যান

করের আওতা বাড়লে হার কমবে -এনবিআর চেয়ারম্যান

Sharing is caring!

এস এল টি তুহিন,: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম বলেছেন, এনবিআর এর পলিসি এখন ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করে কর আদায় সহজতর করা। করের আওতা বাড়লেই এর হার কমে যাবে। রোববার বরিশাল সার্কিট হাউজে প্রাক বাজেট আলোচনায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন তিনি। বরিশাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত সভায় তিনি আরো বলেন, সাধারন মানুষের দেয়া ভ্যাট সফলতার সাথে সংগ্রহে অটোমেশনে যাচ্ছি। ব্যবসা বানিজ্যে মেইড ইন বাংলাদেশ বাস্তবায়নে এনবিআর কাজ করছে। তিনি বিনিয়োগের ক্ষেত্রে মানুষিকতার পরিবর্তনের আহবান জানান।

বরিশাল চেম্বারের সভাপতি সাইদুর রহমান রিন্টু সভায় সভাপতিত্ব করেন। জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য সামস উদ্দিন আহমেদ, জাকিয়া সুলতানা, মো. মাসুদ সাদিক ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তৃতা করেন। বক্তারা বরিশালকে একটি বিশেষ অর্থনৈতিক জোন ঘোষনা করে কর ছুটির আওতায় আনার দাবি জানিয়েছেন।

পদ্মা সেতু,পায়রা বন্দর ও তাপ বিদ্যুৎ কেন্দ্রসহ বেশ কিছু উন্নয়ন প্রকল্পের কারনে বরিশালে দেশী বিদেশী বিনিয়োেেগর অপার সম্ভাবনা রয়েছে। তাই বিনিয়োগ বৃদ্ধির সুযোগ প্রদানের জন্য এই অঞ্চলে আগামী ৫ বছর কর অবকাশ সুধিদা প্রদান করার দাবী জানিয়েছেন ব্যবসায়ীরা। এছাড়া ব্যবসায়ীদের কর ও ভ্যাট হ্রাস করা এবং করোনার কারনে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা যাতে ব্যাংক থেকে সহজ শর্তে ঋন সুবিধা পেতে পারে তার ব্যবস্থা গ্রহন করারও দাবী তোলা হয়েছে।

এর বাইরেও ২০২২-২৩ অর্থ বছরের জন্য ব্যক্তি শ্রেনীর করদাতার উপর বাৎসরিক টার্নওভার, ট্যাস্ক বিলোপসাধন এবং করপোরেট ট্যাস্ক ৩০ থেকে কমিয়ে ২০ ভাগ করার দাবী জানানো হয়। জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃপক্ষ এসব দাবী বিবেচনা করার আশ্বাস প্রদান করেছেন।

আলোচনা সভায় বরিশাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাট্রিজ ১৩ টি,পিরোজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাট্রিজ ১৭ টি ঝালকাঠি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাট্রিজ ৭ টি এবং পটুয়াখালী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাট্রিজ এর পক্ষ থেকে ৫ টি দাবী উত্থাপন করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD