বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
৫ দফা দাবিতে বরিশালে সিএনজি চালক শ্রমিকদের মানববন্ধন

৫ দফা দাবিতে বরিশালে সিএনজি চালক শ্রমিকদের মানববন্ধন

Sharing is caring!

এস এল টি তুহিন, : বরিশাল জেলা পর্যায়ে সিএনজি চলাচল নিশ্চিত করাসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছে বরিশাল সিএনজি চালক শ্রমিক ইউনিয়নের জেলা কমিটি।

আজ ( ২৪ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার সকাল ১১ টায় বরিশাল নগরের অশ্বিনী কুমার টাউন হলের সামনে মানববন্ধন  করেন। মানববন্ধনে প্রায় দেড়শ সিএনজি চালক ও মালিকেরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বরিশাল জেলা সিএনজি চালক শ্রমিক ইউনিয়ন কমিটির সভাপতি আবদুর রব এর সভাপতিত্বে  আরো উপস্থিত ছিলেন, সিএনজি চালক শ্রমিক ইউনিয়ন কমিটির
সাধারণ সম্পাদক সোয়ান সরদার, সদস্য কাওসার হোসাইন, বাসদের জেলা সদস্যসচিব ডা. মনিষা চক্রবর্তী, হাসান জাহাঙ্গীর, মো. ইসা, সোহেল রানাসহ প্রমুখ।

মানববন্ধনে তারা ৫ দফা দাবি তুলে ধরেন.. জেলা পর্যায়ে সিএনজি চলাচল নিশ্চিত করা, আন্তজেলা হাইওয়ের পাশে সার্ভিস রো নির্মাণ, জেলার লাইসেন্সসহ বিক্রয়কৃত সিএনজি চলাচল নিশ্চিত না হলে  শো রুমে কিস্তি স্থগিত করা, জরুরি রোগী পরিবহন ও গ্যাস রিফিল করার জন্য বিশেষ অনুমতি প্রদান করতে হবে।

মানববন্ধনে বক্তারা বলেন, জেলায় সিএনজি না চালাতে পেরে তারা আজ পথে বসেছে। কিস্তির টাকাও পরিশোধ করতে পারছে না। বাস মালিকরা তাদের চলাচলে বাধা সৃষ্টি করছে। এভাবে চলতে থাকলে যারা মালিক ও চালক রয়েছে তারা পথে বসবে। লক্ষ লক্ষ টাকা দেনা হচ্ছে তাদের।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD