বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
সুবিধা বঞ্চিত শিশুদের জন্য স্কুল চালু করল বিএনএসডি

সুবিধা বঞ্চিত শিশুদের জন্য স্কুল চালু করল বিএনএসডি

Sharing is caring!

এস এল টি তুহিন, : নগরীতে সুবিধা বঞ্চিত শিশুদের জন্য স্কুল চালু করল বরিশাল নেইবার্স এন্ড সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (বিএনএসডি ফাউন্ডেশন)। সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা ও উন্নয়ন কর্মসূচির আওতায় বিএনএসডিএফ-“আমাদের বিদ্যালয় কাশিপুর” নামক স্কুল কার্যক্রম শুরু করে সংস্থাটি।

রবিবার বিকালে বরিশাল নগরীর বাঘিয়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিএনএসডিএফ-আমাদের বিদ্যালয়”আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বরিশাল নেইবার্স এন্ড সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (বিএনএসডি ফাউন্ডেশন) এর চেয়ারম্যান ও নির্বাহী পরিচালক মারুফ আহমেদ মল্লিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক(প্রশাসন) জাহাঙ্গীর আলম, পরিচালক সাব্বির হোসেন, উপপরিচালক জহিরুল ইসলাম ফিরোজ মোল্লা এবং ফাউন্ডেশনের সদস্য সাদেকুর রহমান।

বিএনএসডি ফাউন্ডেশনের চেয়ারম্যান মারুফ আহমেদ মল্লিক বলেন, আমরা শহর ও গ্রামের স্কুল থেকে ঝড়ে পড়া ও সুবিধা বঞ্চিত শিশুদের কল্যাণে কাজ করতে চাই। সমাজের প্রতি এবং প্রতিবশীদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।

সামাজিক দায়বদ্ধতা থেকেই বিএনএসডি ফাউন্ডেশন বরিশাল নগরীতে সুবিধা বঞ্চিত শিশুদের জন্য স্কুল প্রতিষ্ঠা করেছে। আমরা কয়েকটি ধাপে মহানগরীর বিভিন্ন এলাকায় সুবিধা বঞ্চিত শিশুদের জন্য পাচটি স্কুল চালু করতে চাই। এজন্য আমরা সকলের সহযোগিতা চাই। আশা করি আমরা ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সফল হতে পারব। এসময় শিক্ষার্থীদের মাঝে খাতা,কলম ও শুকনা খাবর বিস্কুট বিতরণ করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD