রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বরিশালে ফেসবুকে প্রেম করে ধর্ষিত হলো কিশোরী আটক ২

বরিশালে ফেসবুকে প্রেম করে ধর্ষিত হলো কিশোরী আটক ২

Sharing is caring!

এস এল টি তুহিন: বরিশালে এক কিশোরীকে অপহরণের পর ভাঙ্গা এলাকায় নিয়ে ধর্ষণ ও মুক্তিপণ দাবির অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ।

আজ ( ২০ ফেব্রয়ারী) রবিবার সকালে অপহৃত কিশোরীকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠিয়েছে পুলিশ।

আটক দুই কিশোরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভূঁইয়া জানান, ফেসবুকের মাধ্যমে বরিশাল বন্দর থানা এলাকার এক কিশোরীর সাথে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মো. আসিফ নামে এক যুবকরে পরিচয় হয়। পরে তাদের সম্পর্ক গভীর হয়।

গত শনিবার আসিফ বরিশাল এসে লঞ্চঘাট এলাকায় ওই কিশোরীর সাথে দেখা করে। এ সময় আসিফ তাকে ফুসলিয়ে ভাংগা এলাকার নিজ বাড়িতে নিয়ে আটকে ধর্ষণ করে।

সন্ধ্যায় তার বাবা-মাকে ফোন করে অভিযুক্ত আসিফ ১ লাখ ৬০ হাজার টাকা মুক্তিপণ দাবী করে। এ ঘটনায় ওই রাতেই বিএমপি’র বন্দর থানায় অভিযোগ করে অপহৃতার পরিবার। তথ্য প্রযুক্তির সহয়তায় তার অবস্থান শনাক্ত করে রবিবার ভোর ৫টার দিকে ভাঙ্গা এলাকার আসিফের বাড়ি থেকে ওই কিশোরীকে উদ্ধার করে বন্দর থানা পুলিশ। একই সঙ্গে অপহরণ, ধর্ষণ ও মুক্তিপন দাবীর অভিযোগে আসিফ ও তার সহযোগী মো. সোহেলকে পুলিশ আটক করে।

এদিকে নির্যাতিত কিশোরীকে ডাক্তারী পরীক্ষা ও চিকিৎসার জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন বিএমপির উপ-কমিশনার আলী আশরাফ ভূঁইয়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD