মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে সম্মাননা পেলেন ১১ বীর মহিলা মুক্তিযোদ্ধা

স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে সম্মাননা পেলেন ১১ বীর মহিলা মুক্তিযোদ্ধা

Sharing is caring!

এস এল টি তুহিন, বরিশাল : মঙ্গলবার সকাল ১১ টায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে ভার্চ্যুয়ালি ও বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে সংযুক্ত হয়ে স্বাধীনতার সূবর্ণজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বীর মহিলা মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান ২০২২ অনুষ্ঠিত হয়। ঢাকা জেলার ৫ জনসহ বরিশাল জেলার ৮ জন এবং ঝালকাঠি জেলার ৩ জন বীর নারী মুক্তিযোদ্ধার এই সম্মাননা পান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়াল পদ্ধতিতে সংযুক্ত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক, এমপি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি। বরিশাল প্রান্তে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল মোঃ সোহেল মারুফ, বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক, বরিশাল মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক দিলারা খানম, পরিচালক জেলা তথ্য অফিস বরিশাল জাকির হোসেন, বরিশাল সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি অধ্যাপিকা শাহ্ সাজেদাসহ বীর মুক্তিযোদ্ধা ও নারী ১১ মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

বরিশালের সম্মাননা প্রাপ্ত মহিলা মুক্তিযোদ্ধারগণ হচ্ছেন রাবেয়া খাতুন, সুফিয়া বেগম, সাহান আরা বেগম, মোসাঃ হাজেরা বেগম, মোসাঃ আলেয়া বেগম, হিরন ময়ী দাশ রুনু, আলেয়া ছালাম, দীপা রহমান, মোসাঃ কহিনুর, নাজমা আক্তার, নুরজাহান বেগম, রোকেয়া বেগম, রিভা রানী মজুমদার, হামিদুননেছা, কানুন গমেজ ও হাবিবা আলম।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD