রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বরিশালে নানা আয়োজনে বসন্তবরণ

বরিশালে নানা আয়োজনে বসন্তবরণ

Sharing is caring!

এস এল টি তুহিন, বরিশাল :বাসন্তি বিকেলে এসো স্নাত হবো আনন্দধারায়’ স্লোগানে বরিশালে বসন্তবরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে নগরীর সরকারি বরিশাল কলেজ মাঠে নাচ, গান, আবৃত্তিসহ নানা আয়োজন বসন্তবরণের আয়োজন করে বরিশাল উদীচী শিল্পি গোষ্ঠী এবং বরিশাল নাটক নামে দু’টি সংগঠন। কলেজের তমাল তলায় বিকেল ৫টায় শুরু হয় বসন্তবরণ উৎসব। এর আগেই অনুষ্ঠানস্থলে হাজির হয় প্রকৃতি ও সাংস্কৃতিপ্রেমী অনেক মানুষ। গান, নাচ ও আবৃত্তি পরিবেশনার ফাঁকে ফাঁকে বক্তব্য রাখেন অতিথিরা। শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা মাতিয়ে রাখে সবাইকে। করোনার মধ্যেও বদ্ধ জীবনে এমন আয়োজনে খুশি তারা। আগামীতে করোনামুক্ত বিশ্ব কামনা করেন তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি বরিশাল কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্বাস উদ্দিন। উদীচী বরিশালের সভাপতি সাইফুর রহমান মিরনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কলেজের উপাধ্যক্ষ নাসির উদ্দিন সিকদার, শিশু সংগঠক জীবন কৃষ্ণ দে, অধ্যাপক নজমুল হোসেন আকাশ, কাজল ঘোষ, আজমল হোসেন লাবু, অধ্যাপক শাহ সাজেদা সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

উদীচী বরিশালের সভাপতি সাইফুর রহমান মিরন বলেন, অন্যান্য বছর জগদীশ সারস্বত স্কুল মাঠে বসন্তবরণ আয়োজন হতো। করোনার কারণে এবার স্বাস্থ্যবিধি মেনে আরও বড় পরিসর নিয়ে সরকারি বরিশাল কলেজ মাঠে বসন্তবরণের আয়োজন করা হয়। তিনি বলেন, বসন্ত বাঙালির উৎসব। তাই আগামীতেও এই আয়োজন অব্যাহত রাখার কথা বলেন তিনি। এদিকে, নগরীর বান্দ রোডে জেলা শিল্পকলা একাডেমীর মুক্ত মঞ্চেও বসন্তবরণের আয়োজন করা হয়। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার অনেক মানুষ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD