মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বরিশাল জেলা আইনজীবী সমিতি নির্বাচন প্রত্যাখান করে সাংবাদ সম্মেলন

বরিশাল জেলা আইনজীবী সমিতি নির্বাচন প্রত্যাখান করে সাংবাদ সম্মেলন

Sharing is caring!

ক্রাইম সিন ডেস্ক: বরিশাল জেলা আইনজীবী সমিতি নির্বাচনে জাল জালিয়াতির মাধ্যমে আওয়ামী সমর্থিত আইনজীবী প্যানেল বিজয় হাসিল করার প্রতিবাদে ফলাফল প্রত্যাখান করে সাংবাদিক সম্মেলন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। শুক্রবার সকালে নির্বাচনের ফলাফল ঘোষনা হলে সন্ধ্যা সাড়ে ৭ টায় সংবাদ সম্মেলন করে নির্বাচনের ফলাফল প্রত্যাখান করে তারা।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বরিশাল জেলা ইউনিটের সভাপতি এ্যাডভোকেট মহসিন মন্টু বলেন, নির্বাচনে আওয়ামী আইনজীবীরা ভোট কেন্দ্রের মধ্যে ঢুকে সাধারন ভোটারদের ভয়ভীতি দেখিয়ে জোর করে ব্যলোট পেপার নিয়ে যায় এবং প্রার্থীদের পক্ষে তাদের মনোনীত প্রার্থীদের বিজয় নিশ্চিত করে। তিনি আরো অভিযোগ করে বলেন, নির্বাচন চলাকালীন সময় নির্বাচন কমিশন সু কৌশলে ভোটারদের হাতে ব্যলোট পেপার দেওয়ার আগে ক্রোস বা টিক চিহৃ দিয়ে ব্যালটটি বাক্সে ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা করে। তিনি বলেন, আমরা ভোট গ্রহনের স্থান পরিবর্তনের দরখাস্ত দিলে নির্বাচন কমিশনার আমাদের ওয়াদা করে প্রধান নির্বাচন কমিশনার হঠাৎ করে সিধান্ত পরিবর্তন করে পূর্বের স্থানে ভোট গ্রহনের ব্যবস্থা করে।

এমনকি জাল জালিয়াতির একটি ব্যালোট হাতে নাতে ধরিয়ে দেওয়ার পরও আমাদের আপত্তির পরিপেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনার ওই ব্যালোটটি জব্দ করার নাটক করে পুনরায় ব্যালোট পেপার সরবারহ করার দৃস্টান্ত স্থাপন করে। সংবাদ সম্মলনে বিএনপি নেতৃবৃন্দরা বলেন, বিএনপির নিশ্চত বিজয় জোর করে ছিনিয়ে নিয়েছে আওয়ামী পন্থি আইনজীবীরা ।

নির্বাচন কমিশন সঠিকভাবে গঠন না হলে জাতীয়তাবাদী আইনহীবী ফোরাম আর নির্বাচনে যাবেনা। সংবাদ সম্মলে নেতৃবৃন্দরা বলেন, আমরা এই নির্বাচন এর ফলাফল বর্জন করছি, আর এই অণ্যায়ের জন্য আমরা আইনের আশ্রয় নেব। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, আইনজীবী ফোরামের সাধারন সম্পাদক এ্যাডভোকেট আবুল কালাম আজাদ। এদিকে, গত বৃহস্পতিবার বরিশাল জেলা আইনজীবী সমিতির নিবাচন অনুষ্ঠিত হয়। শুক্রবার সকালে নির্বাচনের ফলাফল ঘোষনা করে নির্বাচন কমিশন।

নির্বাচনে সভাপতি পদে আওয়ামী লীগের এ্যাডভোকেট লস্কর নুরুল হক ৪৮৬ ভোট এবং সাধারণ সম্পাদক পদে এ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম খোকন ৫৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ১১ টি পদের মধ্যে শুধুমাত্র ১ টি পদে নীল প্যানেল অর্থাৎ বিএনপির জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আর বাকী ১০ টি পদে সাদা প্যানেল অর্থাৎ আওয়ামীলীগের বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD