রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বরিশালে নয় বছরের শিশুর গলাকাটা লাশ উদ্ধার

বরিশালে নয় বছরের শিশুর গলাকাটা লাশ উদ্ধার

Sharing is caring!

ক্রাইম সিন ডেস্ক: বরিশাল নগরীর রুপাতলি থেকে আজ শনিবার (৫ ফেব্রুয়ারী)  সকাল ৯ টায় এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত শিশুটি রুপাতলি রেডিও সেন্টার এলাকার সিরাজুল ইসলামের ছেলে ইয়াসিন (৯)।

কোতোয়ালি মডেল থানার ওসি তদন্ত লোকমান হোসেন বলেন, সকাল নয়টার দিকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে দেখেতে পাই একটি শিশুর গলাকাটা মরদেহ পড়ে আছে।

রুপাতলি রেডিও সেন্টারের পিছনে একটি পরিত্যক্ত টয়লেটের উপর শিশুটিকে রাতের আধারে কেউ জবাই করে হত্যা করেছে বলে প্রাথমিক ভাবে নিশ্চিত করেন তিনি।

তিনি আরো বলেন, এটি একটি হত্যাকান্ড এটা নিশ্চিত। তবে বিস্তারিত তদন্তের পরেই বলা যাবে। এই রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিমুল করিমসহ পুলিশের একটি টিম সেখানে অবস্থান করছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD