রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
ববিতে সশরীরে পরীক্ষা চলবে, খোলা থাকবে হল

ববিতে সশরীরে পরীক্ষা চলবে, খোলা থাকবে হল

Sharing is caring!

ক্রাইম সিন ডেস্ক: জরুরি একাডেমিক কাউন্সিলের সভায় আবাসিক হল চালু রেখে ঘোষিত এবং চলমান সেমিস্টার/বর্ষ ফাইনাল, ল্যাব পরীক্ষাগুলো সশরীরে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)।

করোনা ভাইরাস সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ায় মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা নোটিশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে শনিবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় ববির একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়। ববির প্রক্টর ড. মো. খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, শিক্ষার্থীদের সেশনজট ও শিক্ষা কার্যক্রম সচল রাখার কথা চিন্তা করে বিশ্ববিদ্যালয়ের ক্লাস কার্যক্রম অনলাইনে, ঘোষিত বা চলমান সেমিস্টার/বর্ষ ফাইনাল, ল্যাব পরীক্ষাসমূহ স্বাস্থ্যবিধি মেনে আপাতত সশরীরে হবে। মিডটার্ম পরীক্ষা ৬ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইন হবে।

পরে মিডটার্ম বিষয়ে বিভাগ সিদ্ধান্ত নেবে। আবাসিক হলগুলো খোলা রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়। পরীক্ষা রুটিন অনুযায়ী শিক্ষার্থীদের জন্য পরিবহন সেবা চালু থাকবে। প্রথম বর্ষ ভর্তি কার্যক্রম যথারীতি চলবে প্রথম বর্ষ ক্লাস কার্যক্রমের বিষয়ে পরে জানিয়ে দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সরকারি প্রজ্ঞাপন ও শিক্ষার্থীদের সমস্যাগুলো মাথায় রেখে ও শিক্ষা কার্যক্রম চালু রাখার জন্য একাডেমিক কাউন্সিলে এসব সিদ্ধান্তগুলো নেওয়া হয়। তিনি বলেন, করোনার কারণে আমাদের শিক্ষার্থীরা অনেকটাই পিছিয়ে গেছে। তাই সেশনজট এড়াতে ক্লাসগুলো অনলাইনে নেওয়ার পাশাপাশি সশরীরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, আমাদের জানামতে শিক্ষার্থীদের ভ্যাকসিন কার্যক্রম অর্থাৎ ন্যূনতম প্রথম ডোজ সবাইকে দেওয়া হয়েছে। এজন্য স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা কার্যক্রম চালিয়ে নিতে হল খোলা রাখা হয়েছে। না হলে শিক্ষার্থীরা কোথায় যাবে? বাহির থেকে আসা-যাওয়ায় সংক্রমিত হওয়া রোধে হল খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD