রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান
গ্রামবাংলা উন্নয়ন কমিটির পক্ষ থেকে পথশিশুদের মাঝে শীত বস্ত্র বিতরণ

গ্রামবাংলা উন্নয়ন কমিটির পক্ষ থেকে পথশিশুদের মাঝে শীত বস্ত্র বিতরণ

Sharing is caring!

নিজস্ব প্রতিবেদকঃ ১১ই জানুয়ারী বেসরকারী প্রতিষ্ঠান (এনজিও)গ্রাম বাংলার উন্নয়ন কমিটি ও অ্যামেরিকান এ্যালামানাই এ্যাসোসিয়েশন এর অর্থায়নে ১০০জন পথশিশুর মাঝে শীতবস্ত্র, খাবার ও করোনা প্রতিরোধ সামগ্রী বিতরন করা হয়।

প্রোগ্রাম অফিসার মো: আলমগীর হোসেনের সঞ্চালনা ও কমিউনিটি ডেভেলপমেন্ট পরিচালক এ,কে,এম আলম এর সভাপতিত্বে উক্ত শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: আলী আশ্রাফ ভূইয়া বিপিএম- বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: ফজলুল করিম ফজলু, সহকারী পুলিশ কমিশনার শারমিন সুলতানা রাখি, ওসি মো: আজিমুল করিম ও ৭নং বিট অফিসার এএসআই রুমা পারভীনসহ অন্যান্য পুলিশ সদস্যরা।

এর আগেও প্রতিষ্ঠানটি সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।করোনাকালীন সময়ে কোতোয়ালি মডেল থানার ৭নং বিট অফিসার এএসআই রুমা পারভীনের আবেদনে সাড়া দিয়ে ছিন্নমূল শিশুদের পাশে এগিয়ে আসে গ্রাম বাংলা উন্নয়ন কমিটির নির্বাহী পরিচালক একেএম মাকসুদ।

শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃআলী আশ্রাফ ভূইয়া বিপিএম বার বলেন পথশিশুরাও আমাদের সন্তান তাদের উন্নয়নেও আমাদের কাজ করতে হবে।শীত বস্ত্র বিতরণ করার জন্য গ্রাম বাংলা উন্নয়ন কমিটিকে ধন্যবাদ জানাই। অনুষ্ঠানে সভাপতি কমিউনিটি ডেভেলপমেন্ট পরিচালক একেএম আলম বলেন,, আমরা সব সময় সমাজের অবহেলিত জনগোষ্ঠীর জন্য কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় ১০০জন পথশিশুর মাঝে শীত বস্ত্র বিতরণ করেছি। আমাদের এই কাজের ধারা আগামীতেও অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD