রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
চালের বাজার নিয়ন্ত্রণে প্রতিটি জেলায় মনিটরিং টিম

চালের বাজার নিয়ন্ত্রণে প্রতিটি জেলায় মনিটরিং টিম

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, চাল বাজারের অস্থিতিশীলতা কাটাতে দেশের প্রতিটি জেলায় মনিটরিং টিম গঠন করা হয়েছে। 

মঙ্গলবার বিকেলে নওগাঁ সার্কিট হাউজে রাজশাহী বিভাগের খাদ্য বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে এ কথা বলেন তিনি।

এ সময় মন্ত্রী বলেন, প্রতিটি জেলা থেকে মোটা, মাঝারি ও সরু চালের প্রকৃত দাম জেনে নেয়া হয়েছে। চাল বাজারের পাশাপাশি কৃষকদের ধানের ন্যায্য মূল্য নিশ্চিতে কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।

মতবিনিময় সভায় নওগাঁ সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন জলিল জন, খাদ্য বিভাগের মহা পরিচালক আরিফুর রহমান, নওগাঁর জেলা প্রশাসক মিজানুর রহমান ও পুলিশ সুপার ইকবাল হোসেনসহ রাজশাহী বিভাগের ৮ জেলার খাদ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সন্ধ্যায় শহরের নওজোয়ান মাঠে পৌর আওয়ামী লীগের পক্ষ থেকে মন্ত্রীকে সংবর্ধনা দেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD