সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান
বিএমপি কমিশনারের সাথে টেলিভিশন চিত্র সাংবাদিক এসোসিয়েশনের সৌজন্য সাক্ষ্যাত

বিএমপি কমিশনারের সাথে টেলিভিশন চিত্র সাংবাদিক এসোসিয়েশনের সৌজন্য সাক্ষ্যাত

Sharing is caring!

বরিশালের অন্যতম বৃহৎ সাংবাদিক সংগঠন বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিক এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: শাহাবুদ্দিন খান বিপিএম (বার) এর সাথে আজ ২৯ নভেম্বর সোমবার বেলা ১২টায় বিএমপি হেডকোয়াটারে পুলিশ কমিশনারের কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাত করে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন সংগঠনের নেতৃত্ববৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন, বরিশালে টেলিভিশন চিত্র সাংবাদিক এ্যাসোসিয়েশনের সভাপতি আনিছুর রহমান এবং সংগঠনের সাধারন সম্পাদক বাংলাভিশন টেলিভিশনের কামাল হাওলাদার, সহ সভাপতি জিটিভি’র ক্যামেরা পার্সন অমল দাস, এ ছাড়া ও বরিশালে টেলিভিশন চিত্র সাংবাদিক এ্যাসোসিয়েশনেনর সহ সাধারন সম্পাদক বাংলা টিভির আলাউদ্দিন, কোষাদক্ষ আরটিভি’র লিটন মোল্লা, দপ্তর সম্পাদক মাইটিভি’র শফিকুর রহমান, ক্রীড়া সম্পাদক একুশে টিভি’র মোঃ শিপন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আনন্দ টিভির মোঃ সুমন খান, দেশ টিভির লিটন এবং তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধিত নিউজ জি ২৪.কম এর ষ্টাফ রিপোর্টার এস এল টি তুহিন ও বাংলা টিভি’র মোঃ জাকির হোসেন। সাক্ষাতকালে পুলিশ কমিশনার মো: শাহাবুদ্দিন খান বিপিএম (বার) বলেন, টেলিভিশন ক্যামেরাপার্সনরা সব সময় যেকোনো পরিস্থিতিতে সাহসী ভূমিকা পালন করে। যে কোন অনুষ্ঠানে ছবির মাধুর্য সৌন্দর্য এবং কালারফুল যেটা লেখনীর সাথে ছবির কথাগুলো তুলে ধরতে কাজ করছে ক্যামেরার পিছনে থাকা মানুষগুলো।

সাংবাদিকরা যে মিলেমিশে কাজ করে এটা দেখে অনেক ভালো লাগে তাদের একাবদ্ধতা সবসময় বজায় থাকুক। সাংবাদিক পুলিশের একই উদ্দেশ্য, আর তা হচ্ছে দেশ গড়ার। পুলিশ রাষ্ট্রের কর্মচারী জনগনের ট্যাক্সের টাকায় চলে। তাই জনগনের সেবা দেয়া, নিরাপত্তা দেয়া পুলিশের দায়িত্ব। জঙ্গীবাদ, সন্ত্রাস দমন করা, মাদক বিরোধী অভিযানকে আরও জোরদার করা।সাংবাদিকদের সহযোগিতায় নিরাপদ বরিশাল গড়ে তুলতে চাই।

পুলিশ সাংবাদিক ঐক্যবদ্ধ থাকলে সাধারণ মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারে। পুলিশের কাছ থেকে যে কোন তথ্য পাওয়ার জন্য মিডিয়া সেন্টার খোলা রয়েছে । পুলিশ সব ধরনের তথ্য দিয়ে সংবাদ কর্মীদের সহযোগিতা করবে একই রকম সাংবাদিকদের পক্ষ থেকেও অপরাধ দমনে পুলিশ তথ্য পাবেন বলেও পুলিশ কমিশনার আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD