সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান
বরিশালে বিভাগীয় পর্যায়ে ভূমি সংশ্লিষ্ট কর্মকর্তা এবং কর্মচারীদের ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্সের সমাপনী।

বরিশালে বিভাগীয় পর্যায়ে ভূমি সংশ্লিষ্ট কর্মকর্তা এবং কর্মচারীদের ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্সের সমাপনী।

Sharing is caring!

আজ ১৪ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে ভূমি প্রশিক্ষণ কেন্দ্র, ভূমি মন্ত্রণালয় ঢাকা এর আয়োজনে, বিভাগীয় কমিশনারের কার্যালয় বরিশাল এর বাস্তবায়নে সার্কিট হাউজ বরিশালে। ৫ দিনব্যাপী বরিশালে বিভাগীয় পর্যায়ে ইউনিয়ন ভূমি সহকারী/উপ-সহকারী কর্মকর্তা, সার্ভেয়ার, রাজস্ব সহকারী পেশকার, সার্টিফিকেট সহকারীসহ সমপর্যায়ের কর্মচারীদের ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্স ২০২১ (১ম পর্যায়) এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ সাইফুল হাসান বাদল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ আব্দুর রাজ্জাক।

বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার, পরিচালক বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড বরিশাল মোঃ সোহরাব হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন ভূমি সহকারী/উপ-সহকারী কর্মকর্তা, সার্ভেয়ার, রাজস্ব সহকারী পেশকার, সার্টিফিকেট সহকারীসহ সমপর্যায়ের কর্মচারী। শুরুতে অতিথিরা ৫ দিনব্যাপি ভূমি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কোর্সে বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।

পরে ৫ দিনব্যাপি ভূমি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কোর্স এর অংশগ্রহণকারীদের মাঝে সনদ পত্র বিতরণ করেন প্রধান অতিথি। এসময় ৫ দিনব্যাপি ভূমি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কোর্সের মূল্যায়ন পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর উপজেলা ভূমি অফিস দুমকী পটুয়াখালী মোঃ আল-মামুন, দ্বিতীয় স্থান অধিকার করেন সার্ভেয়ার উপজেলা ভূমি অফিস বেতাগী (সংযুক্তিতে উপজেলা ভূমি অফিস বরগুনা সদর বরগুনা) মোঃ আঃ মান্নান। তৃতীয় স্থান অধিকার করেন ইউনিয়ন ভূমি অফিস সহকারী কর্মকর্তা রানাপাশা ইউনিয়ন ভূমি অফিস নলছিটি ঝালকাঠি বিপ্লব দেবনাথ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD