বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
ব্যাটারি রিকশা ও ইজিবাইকে লাইসেন্স প্রদান সহ ৫দফা দাবি নগরীতে শ্রমিক সমাবেশ

ব্যাটারি রিকশা ও ইজিবাইকে লাইসেন্স প্রদান সহ ৫দফা দাবি নগরীতে শ্রমিক সমাবেশ

Sharing is caring!

ইলেকট্রিক মটরযান রেজিষ্টেশন ও চলাচলের নীতিমালায় ব্যাটারি রিকশা ও ইজিবাইকে অন্তভূক্ত করে লাইসেন্স প্রদান সহ ৫দফা দাবি আদায়ের লক্ষে বরিশালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

সোমবার সকাল ১১টায় স্মারকলিপি প্রদান পূবে নগরের সদর রোডের অশ্বিনী কুমার টাউন হলের সামনে শ্রমিক সমাবেশ করে রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ। রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ, কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব, বাসদ বরিশাল জেলার আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বরিশাল রিক্সা-ভ্যান চালক শ্রমিক ইউনিয়ন (রেজি খুলনা ২৩২৪) এর সভাপতি দুলাল মল্লিক, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলার সাধারণ সম্পাদক মানিক হাওলাদার, রিক্সা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড সভাপতি মনির হোসেন, ৫ নং ওয়ার্ড সভাপতি মো. রফিক, ৭ নং ওয়ার্ডের সভাপতি স্বপন দাস, ৯ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক, ১৫ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।

জীবন ও জীবিকার প্রয়োজনে কর্মসংস্থানের চেষ্টা করতে গিয়ে সারাদেশে রিকশা, ব্যাটারি রিকশা, ইজিবাইক যে এখন একটি গুরুত্বপূর্ণ খাত তা অস্বীকার করার কোন উপায় নেই। এই ক্ষেত্রে প্রায় ৫০ হাজার কোটি টাকার বিনিয়োগ রয়েছে, ৪২ টি উপখাত সৃষ্টি হয়েছে এবং প্রত্যক্ষ পরোক্ষভাবে আড়াই কোটি মানুষ নির্ভরশীল হয়ে পড়েছে।

একদিকে অর্থনীতিতে অবদান, কর্মসংস্থান, দেশীয় শিল্পের বিকাশ অন্যদিকে দেশের সর্বত্র সাধারণ মানুষের অন্যতম বাহন হিসেবে ব্যাটারিচালিত বাহন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় বরাবরে স্মারকলিপি প্রদান করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD