বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বরিশালে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে একযোগে ইউনিয়ন পর্যায়ে করোনার টিকা কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

বরিশালে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে একযোগে ইউনিয়ন পর্যায়ে করোনার টিকা কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

Sharing is caring!

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশব্যাপী একযোগে করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে ৭ আগস্ট ইউনিয়ন পর্যায়ে করোনা ভাইরাসের টিকা কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার। তারি ধারাবাহিকতায় আজ ৭ আগস্ট শনিবার বরিশাল জেলার সদর উপজেলার কাশিপুর ও রায়পাশা কড়াপুর ইউনিয়নের করোনা ভাইরাস ভ্যাকসিন টিকা কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক বরিশাল ও সিভিল সার্জন বরিশাল। শুরুতে দুপুর সাড়ে ১২ রায় বরিশাল সদর উপজেলার কাশীপুর ইউনিয়নে নবম আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের টিকা কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার।

এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন বরিশাল ডাঃ মনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরিশাল গৌতম বাড়ৈ, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর ও সহকারী কমিশনার (ভূমি) নিশাত তামান্না, সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস প্রমূখ। সেখানে জেলা প্রশাসক টিকা কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে কথা বলেন পাশাপাশি টিকা নিতে আসা সাধারণ মানুষের সাথেও টিকা কার্যক্রম নিয়ে কথা বলেন। পরে সেখান থেকে বরিশাল সদর উপজেলার রায়পাশা কড়াপুর ইউনিয়নের পপুলার মাধ্যমিক বিদ্যালয়ে করোনা ভ্যাকসিন টিকা কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক এসময় অন্যান্য অতিথিবৃন্দ সাথে উপস্থিত ছিলেন চেয়ারম্যান বরিশাল সদর উপজেলা আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু, ভাইস চেয়ারম্যান বরিশাল সদর অ্যাডভোকেট মাহবুবুর রহমান মধু, মহিলা ভাইস চেয়ারম্যান বরিশাল সদর রেহানা বেগম, চেয়ারম্যান রায়পাশা কড়াপুর ইউনিয়ন মোঃ হাবিবুর রহমান খোকন প্রমূখ।

সেখানে জেলা প্রশাসক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে টিকা কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে কথা বলেন। পাশাপাশি টিকা নিতে আসা সাধারণ মানুষের সাথেও টিকা কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরে কথা বলেন। বরিশাল জেলা ৮৮ টি ইউনিয়ন পরিষদ, ৬ টি পৌরসভা ও একটি সিটি কর্পোরেশন রয়েছে। বরিশাল জেলায় ৮৭টি কেন্দ্রের মাধ্যমে ২৬১ বুথে ৫২ হাজার ২০০ শত মানুষের মাঝে টিকে দেয়ার কথা রয়েছে। পাশাপাশি বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় ৫৪ টি কেন্দ্রর মাধ্যমে ৬৪ বুথে ১৮ হাজার মানুষের মাঝে টিকা দেওয়ার কথা রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD