মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
গলাচিপায় ভারি বৃষ্টির কারণে জলাবদ্ধতায় ভোগান্তির মুখে গোলখালীর কৃষকরা

গলাচিপায় ভারি বৃষ্টির কারণে জলাবদ্ধতায় ভোগান্তির মুখে গোলখালীর কৃষকরা

Sharing is caring!

মো. নাসির উদ্দিন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপায় ভারি বৃষ্টি কারণে জলাবদ্ধতার কারণে চরম ভোগান্তির মুখে পড়েছে উপজেলার গোলখালী ইউনিয়নের কৃষকেরা। গোলখালী ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড পানি বন্ধি টানা কয়েক দিন বৃষ্টি হওয়ায় তিন গ্রাম পানিতে প্লাবিত হয়ে যায় ফসল, মাঠ, খেত সহ ঘর বাড়ি। এতে বিপাকে পড়েছে গোলখালীর কৃষকেরা। নাই কোন কালভার্ড নাই কোন স্লুইস। তাই কৃষক ঘর বন্ধি হয়ে পড়েছেন। তিনটি গ্রাম পানিতে তলিয়ে যাওয়া শুধু খেতের ফসলই নষ্ট হচ্ছে না পাশাপাশি পুকুর ও ঘেরের মাছ চলে গিয়েছে এতে অনেক টাকা লোকসানের মুখে পড়তে হবে গোলখালীর নলুয়াবাগী গ্রামের কৃষকদের।

তারা গরু, ছাগল, মহিষ নিয়েও ভোগান্তির মুখে পড়েছেন। পশু বাহিরে বের কোন সুযোগ নেই। এ বিষয়ে নলুয়াবাগী গ্রামের কৃষক আব্দুল খালেক তালুকদার বলেন, আমাদের গ্রামে বছরে দুটি মৌসুমে আউশ এবং আমান ধানের চাষ হয়। কিন্তু আমাদের বীজ পানিতে তলিয়ে যাওয়ায় সব শেষ হয়ে গেছে। আমাদের আর কোন উপায় রইল না। এ বছর মনে হয় না খেয়েই থাকতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের মা, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কাছে আমাদের দাবি নলুয়াবাগীতে অচিরেই একটা স্লুইস গেট নির্মান ও পুরাতন খালগুলো খনন করা হলে আমরা এ জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে পারব।

এ বিষয়ে গোলখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম মো. আব্দুর রাজ্জাক মিয়ার বড় ছেলে মো. আহসান হাবীব বলেন, জন্ম থেকেই দেখেছি এ পানি প্লাবিত এলাকা। আমাদের গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী এই বিচ্ছিন্ন দ্বীপটির দেখার কেউ রইল না। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে ও গলাচিপা-দশমিনার জনগণের অভিভাবক সংসদ সদস্য এস এম শাহজাদা (সাজু)র এবং পানি উন্নয়ন বোর্ডের উর্দ্বোতন কর্মকর্তার কাছে আমার আবেদন যাতে অতি দ্রুত একটা স্লুইস গেট নির্মান ও পুরাতন খালগুলো খনন করা হয়।

তাহলেই আমাদের নলুয়াবাগী প্লাবণের হাত থেকে রক্ষা পাবে বলে আমার বিশ্বাস। তিনি আরো বলেন, আমাদের এলাকায় সাধারণ মানুষদের সংসার চালাতে একটাই ভরষা শুধু কৃষি কাজ করা এবং মাছ চাষ করা। এ বিষয় গোলখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাসির উদ্দিন বলেন, আমার গোলখালী ইউনিয়নের নলুয়াবাগীর ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের মানুষের দুঃখ দূর্দশার শেষ রইল না। আমার একার পক্ষে সম্ভব নয়। আমাদের দক্ষিনাঞ্চলের রূপকার গলাচিপা-দশমিনা উপজেলার সংসদ সদস্য এস এম শাহজাদা সাজু (এমপি) ও পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাবৃন্দের সহযোগিতায় যদি আমাদের গোলখালী ইউনিয়নের একটি অংশ নলুয়াবাগীতে স্লুইস গেট নির্মান, কালভার্ট তৈরি ও পুরাতন খালগুলো খনন করা হয় তাহলে এ এলাকার মানুষ স্বস্তি পাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD