সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:০১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান
অর্থ আত্মসাৎ ও প্রতারনার মামলায় প্রধান শিক্ষক শ্রীঘরে।।

অর্থ আত্মসাৎ ও প্রতারনার মামলায় প্রধান শিক্ষক শ্রীঘরে।।

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি।।পটুয়াখালীর কলাপাড়ায় অর্থ আত্মসাৎ ও প্রতারনার মামলায় খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহিমকে কারাগারে প্রেরনের আদেশ দিয়েছেন আদালত। বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শোভন শাহরিয়ার’র আদালত রবিবার (২৭ জুন) প্রধান শিক্ষক আবদুর রহিম’র জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে প্রেরনের এ আদেশ প্রদান করেন। একই আদেশে বিজ্ঞ আদালত মামলার অপর দু’আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেছেন।
এর আগে আবদুর রহিম অর্থ আত্মসাৎ ও প্রতারনার মামলায় ১৭ ডিসেম্বর ২০২০ বাদীর সাথে আপোষ শর্তে বিজ্ঞ আদালতের অনুকম্পায় জামিন লাভ করেন। দীর্ঘদিনেও বাদীর সাথে আপোষ না করায় রবিবার মামলার ধার্য তারিখে মামলাটি কার্য তালিকায় এলে বিজ্ঞ আদালত তার জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে প্রেরনের আদেশ দেন।
প্রসংগত, প্রধান শিক্ষক আবদুর রহিম, তার ভাই ফারুক ও ভাতিজা হালিম সহ পরিবারের ৫ জন কুয়াকাটার ব্যবসায়ী মিলন হাওলাদার ও তার ব্যবসায়ী বন্ধু আবদুস সোবাহান’র নিকট থেকে ২০ আগষ্ট ২০১৬ লতাচাপলি মৌজার ৪০ শতাংশ জমি বিক্রয়ের জন্য ৩০০ টাকার নন জুডিসিয়াল ষ্ট্যাম্পে স্বাক্ষর করে ১৩ লক্ষ টাকা গ্রহন করেন। এরপর দীর্ঘদিনেও বাদীর পাওনা টাকা ও তার অনুকূলে উক্ত পরিমান সম্পত্তির দলিল রেজিষ্ট্রী করে না দেয়ায় বাদী মহিপুর থানা পুলিশ ও স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি কলাপাড়া ইউএনও কে বিষয়টি জ্ঞাত করার পরও কোন ফয়সালা না পাওয়ায় ১৩ ফেব্রুয়ারী, ২০২০ বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন। এরপর বিজ্ঞ আদালত মামলার অভিযোগের বিষয়ে কলাপাড়া সহকারী কমিশনার (ভ‚মি)কে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়ায় ১৪ ডিসেম্বর ২০২০ বিজ্ঞ আদালত আ: রহিম সহ তিন জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD