সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান
বরিশালে মোবাইল কোর্ট অভিযানে জরিমানা

বরিশালে মোবাইল কোর্ট অভিযানে জরিমানা

Sharing is caring!

করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় জেলা প্রশাসন বরিশালের নিয়মিত মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে আসছে তারি ধারাবাহিকতায় আজ ১৮ মে মঙ্গলবার বরিশালের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জসীম উদ্দীন হায়দার এর নির্দেশনায় এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ এর সার্বিক তত্ত্বাবধানে জেলা প্রশাসন বরিশালের পক্ষ থেকে ২ টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার ও লাকী দাস। আজ সরকার কর্তৃক ঘোষিত “লক ডাউন” কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নসহ জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি এবং বাজার মনিটরিংসহ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসন বরিশালের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব নিরুপম মজুমদার। তার নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে বরিশাল নগরীর শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও সিএণ্ডবি রোড় এলাকায় করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ০১ টি ফার্মেসীকে মেয়াদউত্তীর্ণ ঔষধ বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারায় ৩,০০০ টাকা এবং অপর দুই ব্যক্তিকে দণ্ডবিধি,১৮৬০ এর ২৬৯ ধারায় ৮০০ টাকা সহ মোট ৩,৮০০ টাকা অর্থদন্ড দেয়া হয়। উক্ত অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ আইন-শৃংখলা রক্ষায় সহায়তা প্রদান করেন।

পাশাপাশি করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় জেলা প্রশাসন বরিশালের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লাকী দাস এর নেতৃত্বে করোনার প্রাদুর্ভাবে জনসচেতনতামূলক কার্যক্রম, বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা কালে বরিশাল নগরীর রূপাতলী বাসস্ট্যান্ড ও দপদপিয়া টোল প্লাজা এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে স্বাস্থ্য বিধি অনুসরন না করায় ০৫ জন ব্যক্তি ও ০২টি প্রতিষ্ঠানকে মোট ৬,২০০ টাকা অর্থদন্ড দেয়া হয়। উক্ত অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ আইন-শৃংখলা রক্ষায় সহায়তা প্রদান করেন। অভিযান শেষে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD