শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বরিশালে মূল্য তালিকা না থাকায় এবং কেমিক্যাল যুক্ত আম বিক্রয় করায় জরিমানা

বরিশালে মূল্য তালিকা না থাকায় এবং কেমিক্যাল যুক্ত আম বিক্রয় করায় জরিমানা

Sharing is caring!

বরিশাল: দেশের বাজারে সকল প্রকার গুটি পাকা আম বাজারে আসার কথা রয়েছে মে মাসে, তবে বেশি মুনাফা লাভের আশায় কিছু অসাধু ব্যবসায়ীরা এরিমধ্য কেমিক্যাল যুক্ত আম বাজার বিক্রি করছে।

আজ জেলা প্রশাসনের পক্ষ থেকে করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় জেলা প্রশাসন বরিশালের নিয়মিত মোবাইল কোর্ট অভিযানের অংশ হিসবে আজ ৩০ এপ্রিল শুক্রবার বিকালে বরিশালের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জসীম উদ্দীন হায়দার এর নির্দেশনায় এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ এর সার্বিক তত্ত্বাবধানে জেলা প্রশাসন বরিশালের পক্ষ থেকে বাজার মনিটরিং এর অংশ হিসবে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবদুল হাই এবং রয়া ত্রিপুরা।

বরিশালে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি প্রতিপালন, লকডাউন কার্যকর করা পাশাপাশি বাজার মনিটরিং এর উদ্দেশ্যে নগরীর ফল পট্টি, পোট রোড এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা কালে ফলের দোকানে মূল্য তালিকা না থাকায় দুই জন ফল বিক্রেতাকে ১,৪০০ টাক জরিমানা আদায় করা হয়।

পাশাপাশি বিধি বহির্ভূত পক্রিয়ায় অপরিপক্ব আম কেমিক্যাল দিয়ে পাকিয়ে বিক্রির করার সময় মেসার্স বরিশাল ট্রেডার্স থেকে ৪৫ কেজি, আরিফ ফ্রুট কর্ণার থেকে ৫৫ কেজি এবং নগরীর পোর্ট রোড এলাকার অভিযান চালিয়ে দত্ত বানিজ্যালয় আড়ৎ থেকে ৭৫ কেজি মোট ১৭৫ কেজি কেমিক্যাল যুক্ত আম বিক্রয় করা অবস্থায় পাওয়া যায়।

এসময় উক্ত অপরাধে ৩ ব্যবসায়ীকে মোট ২৫,০০০ টাকা জরিমানা করে তাৎক্ষণিক ভাবে আদায় করা হয় এবং ১৭৫ কেজি কেমিক্যাল যুক্ত আম জব্দ করে তা বিনষ্ট করা হয়। ইনশৃংখলা রক্ষায় সহায়তা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের দুইটি টিম। অভিযান শেষে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বৃন্দ জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD