শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত
শেখ হাসিনাকে ডি-৮ মহাসচিবের অভিনন্দন

শেখ হাসিনাকে ডি-৮ মহাসচিবের অভিনন্দন

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ে দলটির সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন উন্নয়নশীল ৮টি দেশ নিয়ে গঠিত আন্তর্জাতিক সংস্থা ডি-৮ এর মহাসচিব দাতো কু জাফর কুশারি ও সুদানের প্রধানমন্ত্রী মুতাজ মুসা আব্দুল্লাহ। 

শুক্রবার (৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অভিনন্দন বার্তায় ডি-৮ এর মহাসচিব দাতো কু জাফর কুশারি বলেন, নির্বাচনে আওয়ামী লীগের ঐতিহাসিক ও বিপুল বিজয় শক্তিশালী, ঐক্যবদ্ধ ও সমৃদ্ধ বাংলাদেশের পথ সুগম করবে। 

তিনি আরো বলেন, ডি-৮ সচিবালয়ে আমরা একই চেতনা লালন করি এবং এই নির্বাচনের ফল উদযাপনে বাংলাদেশের জনগণের সঙ্গে সামিল হচ্ছি। এই সুনিশ্চিত বিজয় একটি সমৃদ্ধ বাংলাদেশ এবং আন্তর্জাতিক অঙ্গনে শক্তিশালী অবস্থান ও অধিকতর দৃঢ় ভূমিকা পালনের জন্য বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বে উন্নয়নের সকল স্তরে বাংলাদেশকে উৎকর্ষতার নতুন উচ্চতায় নিয়ে যাবে। 

সুদানের প্রধানমন্ত্রী মুতাজ মুসা আব্দুল্লাহ তার অভিনন্দন বার্তায় বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী পুনঃনির্বাচিত হওয়ায় আপনাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে আমি অতীব সম্মানিত বোধ করছি।

সুদানের প্রধানমন্ত্রী দু’দেশের জনগণের মধ্যকার সুসম্পর্ক জোরদারে তার দেশের অব্যাহত অঙ্গীকার নিশ্চিত করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD