শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বরিশাল নগরীতে ব্যাবসায়ীর উপর অতর্কিত হামলা

বরিশাল নগরীতে ব্যাবসায়ীর উপর অতর্কিত হামলা

Sharing is caring!

বরিশাল নগরীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সোহাগ সিকদার নামে একজন গুরতর আহত হয়েছে।

(রবিবার ২৫ এপ্রিল) নগরীর ৬নং ওয়ার্ডের হকার্স মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। স্থায়ীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন আজ বিকেলে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিষনে নাম দেওয়াকে কেন্দ্র করে হকার্স মার্কেটের মেসার্স শিকদার প্ল্যাস্টিক এন্ড ক্রোকারিজ এর স্বত্বাধিকারী সোহাগ সিকদার (৩০) এর উপর এই হামলা চালায় একই এলাকার স্থানীয় মৃত মকবুলের ছেলে তুহিন ও তার স্ত্রী জোৎসনা।

হামলায় গুরতর আহত অবস্থায় সোহাগ সিকদারকে শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন আহতর পরিবার। এ ব্যাপারে আহত সোহাগে ছোট ভাই ও ওয়ার্ল্ড ভিষনের দায়িত্বে থাকা ৬নং ওয়ার্ডের সাধারন সম্পাদক প্রিন্স মাহমুদ সোহেল জানান, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিষনে হতদরিদ্রদের জন্য বিভিন্ন সহযোগিতা প্রদান করা হয়।

এর আগেও এলাকার বহু হতদরিদ্রদের যাচাই বাচাই করে তাদের বিভিন্ন ধরনের সহযোগিতা প্রদান করা হয়। তবে এবারে হামলাকারী এই ইয়াবা ব্যাবসায়ী পরিবারের কোনো সদস্যের নাম তালিকায় না রাখায় আমার উপর ক্ষিপ্ত হয়ে আমার বড় ভাইয়ের উপর হামলা চালানো হয়। এতে আমার ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠানের প্রায় লক্ষাধিক টাকারে ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

এ ঘটনায় বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হচ্ছে বলে জানিয়েছেন আহত সোহাগের পরিবার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD