বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
ভোলার শিবপুরে চাঞ্চল্যকর জাকির হত্যার মামলার অন্যতম আসামি আটক

ভোলার শিবপুরে চাঞ্চল্যকর জাকির হত্যার মামলার অন্যতম আসামি আটক

Sharing is caring!

 

এম এইচ ফাহাদ-বিশেষ প্রতিনিধি।।ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের রতনপুর ৬নং ওয়ার্ডে গত ২৪ ফেব্রুয়ারী ২০২১ইং বাগান থেকে ৬নং ওয়ার্ডের বাসিন্দা মো.জাকির হোসেনর লাশ ৮নং ওয়ার্ডের একটি সুপারি বাগান থেকে উদ্ধার করে ভোলা সদর থানার পুলিশ।

পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে নিহতের ঘটনার রহস্য উন্মোচন করতে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।পরে দীর্ঘ দুই মাস পর উক্ত চাঞ্চল্যকর ঘটনায় নিহত জাকিরের ফরেনসিক রিপোর্ট আসে তদন্তকারী কর্মকর্তা হাতে।চাঞ্চল্যকর ঘটনার রিপোর্ট বলাহয় নিহত জাকিরের মৃত্যু স্বাভাবিক কোন মৃত্যু নয়।তাহাকে হত্যা করে অজ্ঞাত স্থানে সুপারির বাগানে ফেলে রাখে বলে বিষয়টি নিশ্চিত হয় সদর থানার পুলিশ।

পরে আজ ১৫এপ্রিল ২০২১ইং নিহত জাকিরের পরিবারের পক্ষহতে তিন জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়।(মামলা নং-২৬) তাং ১৫.৪.২১ইং।

এদিকে জেলা পুলিশ সুপারের সরকার কায়সারের নির্দেশে ভোলা সদর থানার (ওসি)মো. এনায়েত হোসেন এর তত্বাবধায়নে থানা তদন্ত অফিসার(এসআই) রনজিত সরকারের নেতৃত্বে একটি পুলিশ ফোর্স অভিযান পরিচালনা করে উক্ত এজহার ভুক্ত মামলার অন্যতম আসামি মো. জসিম রাড়ি (৩৬) পিতা.মৃত নজির আহম্মদ ড্রাইভারকে শিবপুর থেকে আটক করতে সক্ষম হয়।

এবিষয়ে ভোলা সদর থানা অফিসার ইনচার্জ আটকের ঘটনাটি নিশ্চিত করে বলেন, নিহত জাকির হোসেনের পরিবারে পক্ষহতে তিন জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।পরে মামলার অন্যতম এজহার ভুক্ত ২নং আসামিকে আমরা আটক করতে সক্ষম হই।এছাড়া ঘটনায় জড়িত অন্যন্য আসামিদেরকে আটক করার প্রক্রিয়া পুলিশের পক্ষহতে চলমান রয়েছে বলেও জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD