শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
উজিরপুরের সাতলায় পূর্ব শত্রুতার জেরে চেয়ারম্যান গ্রুপের ২ যুবককে কুপিয়ে যখম

উজিরপুরের সাতলায় পূর্ব শত্রুতার জেরে চেয়ারম্যান গ্রুপের ২ যুবককে কুপিয়ে যখম

Sharing is caring!

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরের সাতলায় পূর্ব শত্রুতার জের ধরে চেয়ারম্যান গ্রুপের ২ যুবককে প্রকাশ্যে কুপিয়ে ও পিটিয়ে নগদ ৩লক্ষ টাকা ও মোটরসাইকেল ছিনিয়ে নিয়েছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ ও আহত সুত্রে জানা যায় উপজেলার সাতলা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মোঃ খায়রুল বাশার লিটন ৯ এপ্রিল দুপুরের দিকে ঘেরে পোনা মাছ ছাড়ার জন্য পূর্ব সাতলা গ্রামের সাজাহান বালীর ছেলে তাজিম মোল্লা(২০) ও উত্তর সাতলা গ্রামের মৃত সহিদ বালীর ছেলে মৎস ঘের কমিটির সদস্য জসিম উদ্দিন বালী(৩৯) কে পাঠালে তারা মোটর সাইকেল যোগে ওই এলাকায় ১টার দিকে ঘেরের পারে পৌছামাত্র সাবেক চেয়ারম্যান মৃত আঃ খালেক আজাদের ছেলে প্রভাবশালী মনির মিয়ার নেতৃত্বে একই গ্রামের মানু মিয়ার ছেলে জলিল মিয়া(৪০),খলিল মিয়া(৩৫),মৃত মালেক মিয়ার ছেলে মিন্ট মিয়া(২৫),ফারুক মিয়ার ছেলে রিফাত মিয়া(২০),আব্বাস হাওলাদারের ছেলে নাইম হাওলাদার(৩০),রাশেল মিয়া(৩৫)সহ একদল ভারাটিয়া সন্ত্রাসীরা তাদের উপর হত্যার উদ্দেশ্যে দেশীয় ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে এলোপাথারী ভাবে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত যখম করে পোনা মাছ ক্রয়ের নগদ ৩ লক্ষ টাকা ও একটি মোটর সাইকেল ছিনিয়ে নিয়ে পরবর্তীতে প্রানে মেরে ফেলার হুমকী দিয়ে চলে যায়। ডাকচিৎকার শুনে স্থানীয়রা আহত ২ যুবককে উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করে। উল্লেখ্য অভিযুক্তদের বিরুদ্ধে ঘটনার দিন উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

আহতরা জানান ওই হামলাকারী সন্ত্রাসীদের কাছে একাধিক সংখ্যালঘু পরিবার জিম্মি। তাদের ভয়ে মুখ খুলছেনা সাধারনরা। তারা এলাকায় চাঁদাবাজ নামে সুপরিচিত। এই ইউনিয়নে হিন্দু-মুসলমান অধিকাংশ মানুষ মাছের ব্যবসায় নিয়োজিত। ওই ভূমিদস্যু চাঁদাবাজদের উৎপাতে অতিষ্ট হয়ে পরেছে ব্যবসায়ীরা। অন্যের জমি দখল ও চাদাঁবাজী তাদের নেশা ও পেশা। এদিকে হামলাকারীদের বিচারের দাবীতে অধিকাংশ মানুষ জোট বেধেছে। এছাড়াও তাদের সন্ত্রাসী কর্মকান্ডের পরিত্রান চায় ইউনিয়নবাসী। অভিযুক্তরা বিষয়টি এড়িয়ে যায়। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউল আহসান জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। ওই হামলাকারীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন ভুক্তভোগী পরিবার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD