বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময়
‘আমরা ভীষণভাবে ক্ষুব্ধ, উদ্বিগ্ন ও মর্মাহত’

‘আমরা ভীষণভাবে ক্ষুব্ধ, উদ্বিগ্ন ও মর্মাহত’

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: নোয়াখালীর সুবর্ণচরে নির্বাচনের দিনগত রাতে গণধর্ষণের শিকার নারীর ওপর মধ্যযুগীয় কায়দায় বর্বরোচিত লোমহর্ষক ঘটনায় গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন।  

বিবৃতিতে ড. কামাল বলেন, এ ঘটনা জাতি হিসেবে আমাদের অত্যন্ত হেয় প্রতিপন্ন করেছে। কোনো গণতান্ত্রিক দেশে এমন ঘটনা কল্পনা করাও কঠিন। সোস্যাল মিডিয়া ও বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে বিবৃতিতে বলা হয়, ৩০ ডিসেম্বর (রিববার) নির্যাতনের শিকার ওই নারী তার নিজ এলাকার একটি ভোট কেন্দ্রে নিজের পছন্দের প্রতীকে ভোট দিতে চাইলে, ক্ষমতাসীনরা তাকে নৌকা প্রতীকে ভোট দিতে বলে। ওই নারী তাদের কথায় সায় না দিয়ে নিজের পছন্দের প্রতীকে ভোট দিয়ে বের হলে তাকে দেখে নেওয়ার হুমকি দেয়।

বিবৃতিতে কামাল হোসেন আরও বলেন, সরকার এ ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে কার্যত সন্ত্রাসী ধর্ষকদের পালিয়ে যেতে সাহায্য করেছে। পুলিশ বাদীর ভাষ্য মতে হুকুমের আসামিসহ আনেকের নাম বাদ দেওয়াতে আমি ক্ষোভ প্রকাশ করছি এবং অনতিবিলম্বে তাদের আইনের আওতায় আনার দাবি করছি।

ঐক্যফ্রন্ট নেতা বলেন, এ ঘটনা আমাদের গণতান্ত্রিক অধিকার, মৌলিক মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতাকে হুমকির সম্মুক্ষীণ করেছে এবং এতে আমরা ভীষণভাবে ক্ষুব্ধ, উদ্বিগ্ন ও মর্মাহত। এরূপ ঘটনার যেন আর পুনরাবৃত্তি না ঘটে তার জন্য দেশের মর্মাহত জনগণকেই উদ্যোগী হতে হবে। এ লজ্জা ধর্ষিতা নারীর নয় বরং এ লজ্জা সমগ্র জাতির। তিনি নির্যাতিত নয় বরং নির্যাতিত হয়েছে আমাদের গণতন্ত্র ও মৌলিক মানবাধিকার। এখন থেকে ওই নারীর সব দায়িত্ব আমাদের সবার।

ঐক্যফ্রন্ট সূত্রে জানা গেছে, ধর্ষিত নারীর খোঁজ নিতে আগামীকাল শনিবার  বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ঐক্যফ্রন্ট নেতারা সুবর্ণচর যাচ্ছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD