বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
ভাষাণচরে জাটকা দেলোয়ার বাহিনীর অতর্কিত হামলা: আহত-৩, ঘরে আগুন দিয়ে লুট।

ভাষাণচরে জাটকা দেলোয়ার বাহিনীর অতর্কিত হামলা: আহত-৩, ঘরে আগুন দিয়ে লুট।

Sharing is caring!

বরিশালের মেহেন্দীগঞ্জের কাজীরহাট থানাধীন ভাষানচর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ঝর্ণাভাঙ্গা গ্রামের অবৈধ জাটকা ব্যবসায়ী দেলোয়ার বাহিনীর পরিকল্পিত হামলায় ৩ জন আহত হয়েছে। এ সময় বাড়িঘরে আগুন দিয়ে ও কুপিয়ে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। গত ২ এপ্রিল সন্ধ্যায় মেহেন্দীগঞ্জের কাজীরহাট থানাধীন ভাষানচর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ঝর্ণাভাঙ্গা গ্রামে এ অতর্কিত হামলার ঘটনা ঘটে। এ সময় জাটকা নিধনের অন্যতম হোতা দেলোয়ার-মোখলেস তাদের ৫০ সদস্যের বাহিনী নিয়ে প্রতিপক্ষ মেম্বরপ্রার্থী কবির বাগের সমর্থকদের উপরে পরিকল্পিতভাবে হামলা করে।

এ সময় প্রতিপক্ষ কবির বাগের সমর্থকরা বাধা দিতে গেলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে কবির বাগের ভাইসহ ৩ জন গুরুতর আহত হয়। বর্তমানে আহতরা বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতসূত্রে জানাগেছে, বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ভাষানচর ইউনিয়ন নির্বাচনে ৯নং ওয়ার্ডের মেম্বর পদপ্রার্থী ঝর্নাভাঙ্গা গ্রামের বাসিন্দা হুমায়ুন কবির ২ এপ্রিল সন্ধ্যায় নির্বাচন স্থগিত হওয়ায় কর্মীদের নিয়া একটি আলোচনা সভার আয়োজন করেন। এ সময় তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী একই এলাকার বাসিন্দা মোখলেসুর রহমান, অবৈধ জাটকা ব্যবসায়ী দেলোয়ার তাদের ৫০ সদস্যের বাহিনী দেশীয় অস্ত্র নিয়া হুমায়ুন কবির বাগসহ তার সমর্থকদের ওপরে অতর্কিত সশস্র হামলা চালায়। এ সময় হুমায়ুন কবির বাগের ভাই নাজেম বাগ ও ছবির বাগসহ তার কর্মীদের কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করে। এ সময় দেলোয়ার-মোখলেস বাহিনী কবির বাগের কর্মী আঃ কাদের প্যাদার ঘরে আগুন দিয়ে নগদ টাকাসহ স্বর্নালঙ্কার লুট করে নিয়া যায় ও তাদের কর্মীদের বসতঘর কুপিয়ে লন্ডভন্ড করে। পরবর্তীতে নাজেম বাগ ও ছবির বাগের অবস্থা সঙ্কটাপন্ন হলে তাদের রাতেই বরিশাল শেবাচিমে ভর্তি করা হয়।

এ সময় রাত আনুমানিক ১২ টার সময় শেবাচিমের সামনেই কবির বাগের সমর্থক এনামের ওপরে হামলা করে দেলোয়ার-মোখলেস বাহিনীর ক্যাডাররা। এ সময় বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। হামলায় গুরুতর আহত নাজেম বাগ, ছবির বাগ ও এনাম বর্তমানে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে নাজেম বাগ ও ছবির বাগের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। এ বিষয়ে কাজীর হাট থানার (ওসি) জানান, সংঘর্ষের খবর পেয়ে থানা পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় উভয় পক্ষই থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের করেছেন। মামলায় উভয় পক্ষেন ৪ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনাস্থলে শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD