বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
র‌্যাব-৮, বরিশাল এর অভিযানে ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

র‌্যাব-৮, বরিশাল এর অভিযানে ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

Sharing is caring!

অসাধু মাদক ব্যবসায়ীরা দেশের বিভিন্ন অঞ্চল হতে মাদকদ্রব্য সংগ্রহ করে বরিশাল জেলার গৌরনদী  থানাসহ বিভিন্ন থানা এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে, এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব গোয়েন্দা তৎপরতা ও অপারেশন পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি কোম্পানী এর একটি বিশেষ আভিযানিক দল গত ৩০ মার্চ ২০২১ তারিখ বরিশাল জেলার গৌরনদী থানা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযান পরিচালনাকালে আনুমানিক ১৮.৫০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বরিশাল জেলার গৌরনদী থানাধীন বাগাড় কালভার্ট ব্রিজের উপর মাদক জাতীয় দ্রব ক্রয় বিক্রয় হচ্ছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দলটি ৩০ মার্চ ২০২১ তারিখ আনুমানিক ১৯.৩০ ঘটিকায় কৌশলগতভাবে ঘটনাস্থলের সন্নিকটে পৌঁছলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ১ জন ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম (১) মোঃ আল-ফায়েজ খান(২৩), পিতাঃ মোঃ আজিম খান, সাং- মাহিলাড়া, ডাকঘর- মাহিলাড়া থানাঃ গৌরনদী, জেলাঃ বরিশাল বলে জানায়। পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধৃত আসামীর নিকট থেকে ৯০ পিচ ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রয়ের নগদ ৩,১০০  টাকা এবং একটি লাল পালসার (১৫০সিসি) মোটর সাইকেল উদ্ধার করে।

র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মোঃ একরামুল হক বাদী হয়ে বরিশাল জেলার গৌরনদী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD