রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
স্বাধীনতার ৫০ বছর সূবর্নজয়ন্তীতে ভলিবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

স্বাধীনতার ৫০ বছর সূবর্নজয়ন্তীতে ভলিবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি:কলাপাড়ায় বাঙালি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ এবং বাংলাদেশের ৫০ বছর সূবর্নজয়ন্তী উপলক্ষে ভলিবল টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২৬ মার্চ) বিকালে কলাপাড়া থানা সংলগ্ন খেলার মাঠে উপজেলা প্রশাসনের সহযোগিতায় কলাপাড়া ভলিবল খেলোয়াড় কর্তৃক আয়োজিত ভলিবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব অধ্যক্ষ মো.মহিব্বুর রহমান, এমপি(১১৪ পটুয়াখালী- ৪)।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসানাত মো.শহীদুল হকের সভাপতিত্বে ফাইনাল খেলার শুভ উদ্ভোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ নাসির উদ্দীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.হুমায়ুন কবির কল্লোল, ক্রীড়া সংগঠক মো.জসিম উদ্দিন ও ০২ নং ওয়ার্ড কাউন্সিলর মো.হুমায়ুন কবির প্রমুখ।

টুর্নামেন্টে ৩টি দল অংশগ্রহণ করেন। ফাইনাল  খেলায় বাজার দল ২/১ সেটে সূর্যদয় সবুজ সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে পুরস্কার প্রদান করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD