বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

Sharing is caring!

বরগুনা প্রতিনিধি: বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী অ্যাড. হুমায়ুন কবির এর কর্মী সমর্থকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

মানববন্ধনে ইউনিয়নের প্রায় দুই সহস্রাধিক মানুষ অংশ নেয়। সোমবার(২২ মার্চ) বিকালে সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের সাধারণ জনগনের ব্যানারে কামড়াবাদ বাজারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বুড়িরচর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে দুই সহস্রাধিক মানুষ এসে অংশ গ্রহন করেন। মানববন্ধনে বিভিন্ন শ্রেনী পেশার মানুষসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ বক্তব্য রাখেন।

মানববন্ধন সমাবাশে স্বতন্ত্র প্রার্থী অ্যাড. হুমায়ুন কবির বলেন, আমি একটি মিলাদ মাহফিলে যোগ দিতে যাওয়ার পথে কামরাবাদ এলাকায় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সিদ্দিকুর রহমানের কর্মী সমর্থকরা আমার পথরোধ করেন। সেখানে আমার তিনটি মটোর সাইকেল ভাংচুর করে যার মধ্যে একটি মটোর সাইকেল এখনো পাওয়া যায়নি। তিনি আরো বলেন, গত দুটি নির্বাচনে বুড়িরচর ইউনিয়নের শান্তিপ্রিয় মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আগামী নির্বাচনে তারা যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই সাথে আমি ও আমার কর্মী সমর্থকদের উপর যারা হামলা চালিয়েছে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

প্রসঙ্গত, ২১ মার্চ সন্ধ্যার পর কামরাবাদ এলাকায় স্বতন্ত্র প্রার্থী অ্যাড. হুমায়ুন কবির ও তার কর্মী সমর্থকদের উপর হামলা করা হয়। এসময় বেশ কয়েকজন আহত হয়। ভাংচুর করা হয় তিনটি মটোরসাইকেল ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD