বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
যৌতুকের দাবিতে ছাদিয়া আক্তারকে নির্যাতন ।

যৌতুকের দাবিতে ছাদিয়া আক্তারকে নির্যাতন ।

Sharing is caring!

বরিশাল: পড়াশুনা চালিয়ে যাওয়া ও চাকারীর কথা বলায় এক নারীর চোখ উৎপাটন ও নির্যাতন করেছে স্বামী ও শ্বশুর বাড়ীর লোকজন। ঘটনাটি ঘটেছে মাদারীপুরের দাশার থানা এলাকার ঘুইঙ্গা গ্রামে। আহত ওই নারীর নাম ছাদিয়া আক্তার (২২)। সে মাদারীপুরের পশ্চিম বন গ্রামের প্রবাসী বারেক চৌকিদারের মেয়ে। গত শনিবার দুপুর ১টার দিকে ছাদিয়া আক্তারের শ্বশুর বাড়ী মাদারিপুরের দাশার থানা এলাকার ঘুইঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

আহত ছাদিয়াকে উদ্ধার করে বরিশাল শের ই বাংলা (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ছাদিয়া আক্তার জানান, ২০২০ সালের কোরবানী ঈদের পর পারিবারিক ভাবে মাদারিপুরের দাশার থানা এলাকার ঘুইঙ্গা গ্রামের কাশের মোল্লার প্রবাসী ছেলে নাছির মোল্লার সাথে তার বিয়ে হয়। ছাদিয়া ঢাকার জাপান বাংলাদেশ ফ্রেনশীপ নাসিং কলেজ থেকে ডিপ্লোমা শেষ করে। বিয়ের পর থেকে নাছির ও তার পরিবার ছাদিয়াকে লেখাপড়া বন্ধ ও চাকুরী করতে বারন করে। একই সাথে বিয়ের সময় ছাদিয়ার বাবার কাছ থেকে ২লক্ষ টাকা যৌতুক আনে। বর্তমানে শ্বশুর বাড়ী থেকে পুনরায় ছাদিয়ার পরিবারের কাছে ৩লক্ষ টাকা দাবি করে। ঘটনার দিন শনিবার ছাদিয়াকে তার স্বামী নাছির মোল্লা চুল ধরে বুকের উপর চেপে বসে দুই হাত দিয়ে ছাদিয়ার চোখ তুলে ফেলার চেষ্টা করে। এর তিন দিন পূর্বে নাছির মোল্লা ছাদিয়ার ব্যবহৃত মোবাইল ফোনটি নিয়ে যায়।

খবর পেয়ে ছাদিয়া আক্তারের মা থানায় গেলে নাছির মোল্লা ক্ষিপ্ত হয়ে সাদিয়াকে মারধর করে। পরে পুলিশ ঘটনাস্থলে দিয়ে ছাদিয়াকে উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল করেজ হাসপাতালে প্রেরন করে। এঘটনার পর থেকেই নাছির মোল্লা পালাতক রয়েছে। এঘটনায় ছাদিয়ার মা পারভীন বেগম বাদী হয়ে মেয়ে জামাই নাছির মোল্লা, বেয়াই কাশের মোল্লা, ছাদিয়ার ননদ আকলিমা, মিলি, ভাশুর জাকির মোল্লাসহ আটজনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। এঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানিয়েছেন ছাদিয়া আক্তার। তিনি তার মেয়ের চোখ নিয়েও শঙ্কিত বলে জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD