মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
বরিশালে বাস চলাচল বন্ধ রেখে শ্রমিকদের বিক্ষোভ

বরিশালে বাস চলাচল বন্ধ রেখে শ্রমিকদের বিক্ষোভ

Sharing is caring!

ক্রাইমসিন২৪ : বরিশালে চালক ও হেলপারকে মারধরের প্রতিবাদে বাস চলাচল বন্ধ রেখে বিক্ষোভ করেছে শ্রমিকরা।

এতে বরিশাল নগরে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীণ ৮টি রুটের বাস চলাচল প্রায় ঘণ্টাখানেক বন্ধ ছিল। 

বুধবার (২ জানুয়ারি) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ভোগান্তিতে পড়ে বরিশাল-স্বরুপকাঠি, বানারীপাড়া, মীরগঞ্জ, গৌরনদী, আগৈলঝাড়াসহ অভ্যন্তরীণ ৮টি রুটের কয়েকহাজার যাত্রীদের।

বিক্ষুব্দ শ্রমিকরা জানান, বরিশাল-স্বরুপকাঠি রুটে প্রভাতী পরিবহন চালক আলমগীর হোসেন বেলা ১১টার দিকে স্বরুপকাঠী থেকে যাত্রী নিয়ে বরিশাল আসার পথে মহাসড়কের পাশে ধানসিঁড়ি হোটের সামনে গাড়ি থামিয়ে যাত্রী নামাচ্ছিলেন। এ সময় বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি আফতাব হোসেন এসে গালাগালি শুরু করেন। এর প্রতিবাদ করলে চালক আলমগীরকে গাড়ি থেকে নামিয়ে মারধর করেন তিনি। পাশাপাশি ওই বাসের হেলপারকেও মারধর করা হয়।

এদিকে এ খবর অন্য শ্রমিকদের মাঝে ছড়িয়ে পড়লে তাদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এমনকি হামলার প্রতিবাদে দুপুর ১২টার দিকে বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ করে দেয় তারা। পরে বাস মালিক সভাপতি বিষয়টির জন্য ক্ষমা ও দুঃখ প্রকাশ করলে এক ঘণ্টা পর শ্রমিকরা কাজে ফেরেন।

বরিশাল জেলা সড়ক পরিবহন, বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর হোসেন বলেন, বাস মালিক গ্রুপের সভাপতির মারধরের কারণে আলমগীর নামের ওই চালক জ্ঞান হারিয়ে ফেলে।  এজন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়টি নিয়ে পরবর্তীতে মালিক সমিতির সঙ্গে বৈঠক করে ব্যবস্থা নেওয়া হবে।

বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি ও বরিশাল মহানগর শ্রমিক লীগের সভাপতি আফবাত হোসেন জানান, প্রভাতী পরিবহনের ওই বাসটি সড়কের মাঝখানে থামিয়ে যাত্রী নামাচ্ছিলেন। এ সময় তার ড্রাইভিং লাইসেন্স দেখতে চাওয়া হয়। কিন্তু চালক তা না দেখিয়ে শ্রমিক ইউনিয়নের আইডি কার্ড দেখান। 

ছবি: এন আমিন রাসেল

তিনি বলেন, ড্রাইভিং লাইসেন্স বিহীন চালককে দিয়ে বাস পরিচালনা করলে পাঁচ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে। তা জানা সত্ত্বেও প্রভাতী বাস মালিক লাইসেন্স বিহীন চালক দিয়ে বাস পরিচালনা করে আসছে। এজন্য বাসের মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান বাস মালিক গ্রুপের সভাপতি।

বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল বাংলানিউজকে বলেন, বাস মালিক ও শ্রমিকদের মধ্যে অভ্যন্তরীণ বিরোধের জের ধরে এক ঘণ্টার মতো বাস চালাচল বন্ধ ছিল। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD