রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
রয়েল ব্যাচ ২০০০ প্রথম বিভাগ ক্রিকেট লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত।।

রয়েল ব্যাচ ২০০০ প্রথম বিভাগ ক্রিকেট লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত।।

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন, পটুয়াখালী প্রতিনিধি।।পটুয়াখালীর কলাপাড়ায় বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে রয়েল ব্যাচ ২০০০ আয়োজিত প্রথম বিভাগ ক্রিকেট লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় মুখোমুখি হয় নাচনা পাড়া একাদশ ও এ আর কিংস একাদশ। প্রথমবারের মতো এ ক্রিকেট টুর্ণামেন্টে নাচনাপাড়া একাদশ চ্যাম্পিয়ন হয়।

প্রথমে ব্যাট করে ২৫ ওভারে নাচনাপাড়া একাদশ সংগ্রহ করে ১৬৮ রান। জবাবে এআর কিংস একাদশ ৯ উইকেটে ১৫৩ রান তুলতে সক্ষম হয়। নাচনাপাড়া একাদশ বিজয়ী হয় ১৫ রানে। টুর্ণামেন্টের সেরা খেলোয়ার হয়েছে বাজার জুনিয়র একাদশের সুজন। ফাইনাল খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয়েছে নাচনাপাড়া একাদশের রাজিব। ব্যাটে ৪৮ রানের পাশাপাশি গুরুত্বপূর্ণ দুটি উইকেট লাভ করে সে।

২৪টি দল নিয়ে গত ৯ জানুয়ারি শুরু হয় এ ক্রিকেট লীগ। ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. মহিব্বুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, প্রমুখ।

খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের সদস্যদের হাতে ট্রফি, সন্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন। দীর্ঘ বছর পর কলাপাড়ায় কোন বড় টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ায় ফাইনাল খেলা দেখতে কয়েক হাজার মানুষ মাঠে উপস্থিত থেকে খেলোয়ার উৎসাহ জোগায়। করোনা পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ায় এটাই ছিলো কলাপাড়ায় বড় কোন ক্রিড়া অনুষ্ঠান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD