রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
মুজিব জন্ম শতবর্ষে রয়েল ব্যাচের প্রথম বিভাগ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন।

মুজিব জন্ম শতবর্ষে রয়েল ব্যাচের প্রথম বিভাগ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন।

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন,পটুয়াখালী প্রতিনিধি ॥ পটুয়াখালীর কলাপাড়ায় মুজিব জন্ম শতবর্ষ উপলক্ষে রয়েল ব্যাচ ২০০০ সালের  প্রথম বিভাগ ক্রিকেট টুর্নামেন্ট ২০২১ এর শুভ উদ্বোধন হয়েছে। শনিবার সকাল ১০টায় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক প্রধান অতিথি হিসেবে এ ক্রিকেট টুর্নান্টের উদ্বোধন করেন। এতে রয়েল ব্যাচ ২০০০ সালের সদস্য তুষার হালদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলাপাড়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও রয়েল ব্যাচ ২০০০ সালের সদস্য ইলিয়াস খান রানা। এ সময় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ছিলেন, কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মন্নান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হুমায়ুন কবির, খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আব্দুল রহিম ক্রীড়া সংগঠক জামাল আহমেদ, হেলাল উদ্দিন, নিজাম উদ্দিন এবং বিল্লাল খান কাবুল প্রমুখ। উদ্বোধনী খেলায় ৬নং ওয়ার্ড ১১ফাইটার্স ও তালহা মাইনুল ফ্রেন্ডস ফাইটার একাদশের মোকাবেলা করে।

টস জিতে ০৬ নং ওয়ার্ড একাদশ তালহা মাইনুল একাদশকে ব্যাটিংয়ে পাঠালে তারা নির্ধারিত ২০ ওভারে ১৯০ রান সংগ্রহ করেন, জবাবে ০৬ নং ওয়ার্ড একাদশ একাদশ নির্ধারিত ওভারে ১৬০ রান করতে সামর্থ হন ফলে খেলায় তালহা মাইনুল একাদশ জয়লাভ করেন। টুর্নামেন্টে মোট ২৪টি দল অংশগ্রহন করে। ফাইনাল খেলায় আম্পায়ারের দ্বায়িত্ব পালন করেন সাইফুজ্জামান টুটুল এবং মোয়াজ্জেম হোসেন।

প্রধান অতিথি আবু হাসানাত মো.শহীদুল হক খেলার শুরুতে ০৫ ওভার আম্পায়ারিং করে খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন। তিনি বলেন, তোমরা মাদক থেকে সর্বদা দূরে থাকবে তিনি আরও বলেন, এ ধরনের যেকোনো টুর্নামেন্টের আয়োজন হলে উপজেলা প্রশাসন তোমাদের সার্বিক সহযোগিতা করবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD