মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
নিজ হেফাজতে অস্ত্র ও মাদকদ্রব্য রাখার অপরাধে বিল্লাল নামে একজনকে পৃথক দুই মামলায় ৩২ বছরের কারাদ- দিয়েছেন আদালত।

নিজ হেফাজতে অস্ত্র ও মাদকদ্রব্য রাখার অপরাধে বিল্লাল নামে একজনকে পৃথক দুই মামলায় ৩২ বছরের কারাদ- দিয়েছেন আদালত।

Sharing is caring!

মঙ্গলবার বরিশালের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম এ রায় দেন। আদালতের বেঞ্চ সহকারী হেদায়েতুনবী জাকির জানান, দ-প্রাপ্ত বেলায়েত মাতুব্বর বিল্লাল গৌরনদী উপজেলার পশ্চিম বয়সা গ্রামের জালাল মাতুব্বরের ছেলে। তাকে ২০১৯ সালের ২৪ অক্টোবর রাত ১০টার পরে গোপন সংবাদের ভিত্তিতে বাড়ি থেকে আটক করে র‌্যাব। তার দেখানো মতে, ঘরে থাকা ওয়ারড্রব থেকে পিস্তল, ওয়ান শুটার গান, ম্যাগজিন, ছয় রাউন্ড গুলি ও ছয় রাউন্ড কার্তুজ, ১৬ ইঞ্চি লম্বা দা ও দেড়শ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় পরের দিন র‌্যাব-৮ এর ডিএডি এ কে এম আবু হোসেন শাহরিয়ার বাদী হয়ে গৌরনদী থানায় অস্ত্র ও গুলির জন্য একটি ও মাদকের জন্য আরেকটি মামলা দায়ের করেন। তদন্তে সত্যতা পেয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশার মোল্লা ২০১৯ সালের ২৮ নভেম্বর বিল্লালের বিরুদ্ধে দুই মামলারই চার্জশিট জমা দেন। রাষ্ট্রপক্ষ ১১ জনের সাক্ষ্য প্রদানে সক্ষম হয়। সাক্ষী প্রমাণে দোষী সাব্যস্ত হলে আদালত বিল্লালের অনুপস্থিতিতে অস্ত্র রাখায় ১০ বছর কারাদ-, গুলি-কার্তুজ রাখায় সাত বছর কারাদ- ও মাদক মামলায় ১৫ বছর কারাদ-সহ ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদ- দেন। রায়ের সময় আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা ও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD