শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বোরহানউদ্দিনে যৌতুক না পেয়ে স্ত্রীকে আগুনে পোড়ানোর অপচেষ্টাকারী সেই স্বামী ও শশুর আটক

বোরহানউদ্দিনে যৌতুক না পেয়ে স্ত্রীকে আগুনে পোড়ানোর অপচেষ্টাকারী সেই স্বামী ও শশুর আটক

Sharing is caring!

বিশেষ প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিনের যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টার প্রধান আসামী স্বামী ও সহযোগী আসামী শ্বশুর গ্রেফতার। থানায় মামলা রুজুর ২৪ ঘন্টা না পেরুতেই বোরহানউদ্দিনের বড়মানিকা ইউনিয়নের, ৭নং ওয়ার্ডেস্থ,দক্ষিণ বাটামারা গ্রামের প্রবাসীর মেয়ে ইমা(১৯) কে যৌতুকের দাবিতে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টার প্রধান আসামী স্বামী মোঃ মঞ্জু আইট্টা (২৫) ও সহযোগী আসামী শ্বশুর মোঃ মিলন আইট্টা(৫৫) দ্বয় কে গ্রেফতার করল টীম বোরহানউদ্দিন থানা। জানা যায়,বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মাজহারুল আমিন বিপিএম থানায় মামলা রুজুর পর হইতে আসামী দের গ্রেফতারের তৎপরতা শুরু করেন।তার নেতৃত্বে ও দিক নির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আলতাফ একদল চৌকস পুলিশ আফিসার – ফোর্স সহ বোরহানউদ্দিন ও লালমোহন থানা এলাকায় অভিযান করে গত ইংরেজি ২৮/১২/২০২০ তারিখ, দক্ষিণ বাটামারা (৭নং ওয়ার্ড) এলাকা থেকে সহযোগী আসামী শ্বশুর মোঃমিলন আইট্টা(৫৫) কে গ্রেফতার করে গত ইংরেজি ২৯/১২/২০২০ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। এবং প্রধান আসামী স্বামী মোঃ মঞ্জু আইট্টা (২৫) কেও ২৯/১২/২০২০ তারিখে দক্ষিণ বাটামারা এলাকা থেকে গ্রেফতার করেন। বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মাজহারুল আমিন বিপিএম জানান, প্রধান আসামী মঞ্জুকে অদ্য ইংরেজী ৩০ ডিসেম্বর ২০২০ তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। পলাতক অন্যান্য আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD