মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ
বরিশাল নগরীতে ‘চিরন্তন মুজিব’ ভাস্কর্যের ভিত্তিপ্রস্তর স্থাপন

বরিশাল নগরীতে ‘চিরন্তন মুজিব’ ভাস্কর্যের ভিত্তিপ্রস্তর স্থাপন

Sharing is caring!

বরিশাল নগরীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ‘চিরন্তন মুজিব’ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টায় বরিশাল সার্কিট হাউজ প্রাঙ্গণে জেলা প্রশাসনের উদ্যোগে ভাস্কর্যটির ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার অমিতাভ সরকার।
এ সময় তিনি বলেন- স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ বরিশালসহ সারা দেশের গর্বের বিষয়। সেই মহান নেতার ভাস্কর্য খুব দ্রুত নির্মাণ কাজ শেষ হবে। এর মধ্য দিয়ে জাতির পিতার চেতনা বাস্তবায়ন হবে এবং সুখী সমৃদ্ধ অসাম্প্রদায়িক দেশ গড়ার ক্ষেত্রে আমাদের আরো একধাপ এগিয়ে নিয়ে যাবে।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস এবং বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ প্রমুখ।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD