রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
গৌরনদীতে আগ্নেয়াস্ত্র-জাল টাকাসহ আটক ৩

গৌরনদীতে আগ্নেয়াস্ত্র-জাল টাকাসহ আটক ৩

Sharing is caring!

ক্রাইমসিন২৪ : বরিশালের গৌরনদীতে র‌্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র, জাল টাকা ও বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ তিনজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) দিনগত রাত ১০টার দিকে বরিশাল নগরের রুপাতলী এলাকায় র‌্যাব-৮ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

আটকরা হলেন- গৌরনদীর কটস্থলের বাসিন্দা ইঙ্গল মাঝির ছেলে মো. হিরা মাঝি (৩৮) ও তার সহযোগী একই এলাকার বাসিন্দা মো. লিয়াকত আলী বেপারির ছেলে মো. বিপ্লব বেপারি (২৬) এবং গৌরনদীর সুন্দরদী এলাকার সন্তোষ কুমার মিত্রের ছেলে পলাশ কুমার মিত্র (২৮)।

সংবাদ সম্মেলনে র‌্যাব-৮ এর ল’ অফিসার মো. তাজুল ইসলাম জানান, মঙ্গলবার বিকেল ৫টার দিকে র‌্যাব-৮ এর একটি বিশেষ আভিযানিক গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী উপজেলার কটকস্থল গ্রামের একটি বাড়িতে অভিযান চালায়। এসময় ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৬ রাউন্ড গুলি, ১২২ বোতল ফেনসিডিল, ৪ কেজি গাঁজা, ২ বোতল বিদেশি মদ, ৩ হাজার ৪০০ পিস ইয়াবা, ২৫ হাজার টাকার জাল নোট, মাদকদ্রব্য বিক্রিত ৫৬ হাজার ৭৮৫ টাকা, ১১টি সিম ও ১২টি মোবাইল সেটসহ ওই তিনজনকে আটক করা হয়। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, উদ্ধার হওয়া অস্ত্র সম্পর্কে জিজ্ঞাসাবাদে আটকরা কোনো বৈধ কাগজপত্র প্রদর্শন করতে পারেনি। তারা বড় ধরনের নাশকতা অথবা অপরাধ সংঘটনের জন্য এ অবৈধ অস্ত্র মজুদ করেছে বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি আটকদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। 

এ ঘটনায় র‌্যাব-৮ এর ডিএডি মোহাম্মদ জহিরুল ইসলাম বাদী হয়ে গৌরনদী থানায় জাল টাকা, অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD