বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গা এবং বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মানে বাধাঁর প্রতিবাদে বরগুনায় উদীচীর”প্রতিবাদী সমাবেশ”।

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গা এবং বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মানে বাধাঁর প্রতিবাদে বরগুনায় উদীচীর”প্রতিবাদী সমাবেশ”।

Sharing is caring!

বরগুনা প্রতিনিধিঃ “ক্রান্তিকালে জন্মেছি,যুদ্বে যুদ্বে বেড়েছি ” এই শ্লোগানে বরগুনায় উদীচী শিল্পী গোস্টী আজ আয়োজন করে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরকারীদের বিরুদ্বে ব্যাবস্হা গ্রহন ও বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মানে বাধাঁদানকারীদের বিরুদ্বে দ্রুত আইনগত ব্যাবস্হা গ্রহনের দাবীতে প্রতিবাদী সমাবেশ। গণসংগীত আর প্রতিবাদী বক্তব্যের মধ্য দিয়ে বেলা ১১ টায় উদীচী বরগুনা জেলা সংসদের সভাপতি আ্যাডঃ আঃ মোতালেবের সভাপতিত্বে সদর রোড় মিজান টাওয়ার চত্তরে সমাবেশে বক্তারা বলেন,বঙ্গবন্ধু -বাংলাদেশ এক এবং অভিন্ন চেতনা। মুক্তিযুদ্ধ আর বাংলাদেশ সৃষ্টির আদর্শিক চেতনার অংশ হচ্ছে, বঙ্গবন্ধু আর মুক্তিযোদ্ধাদের ভাস্কর্য নির্মান। স্বাধীনতা আর মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীরা ধর্মীয় উস্কানি দিয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গেছে এবং ভাস্কর্য নির্মানে বিরোধীতা করে মুক্তিযুদ্ধের চেতনার উপর আঘাত করেছে। দেশপ্রেমিক, রাজনৈতিক, সাংস্কৃতিক জনতা ঐকবদ্ব ভাবে অপশক্তির বিরুদ্বে রুখে দাঁড়ানোর জন্য উদীচীর প্রতিবাদী সমাবেশে আহবান জানানো হয়। সমাবেশে বক্তব্যে রাখেন, উদীচী জেলা সংসদের সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র সন্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আ্যাডঃ শাহজাহান,উদীচী আমতলী উপজেলা সংসদ সভাপতি অশোক মজুমদার, সাংবাদিক ও মুক্তিযুদ্ব ৭১ এর সেক্টর কমান্ড জেলা সভাপতি আনোয়ার হোসেন মনোযার, নাগরিক অধিকার কমিটির সাধারন সম্পাদক মনির হোসেন কামাল, খেলাঘর সভাপতি মনিরুজ্জামান নসা,সম্পাদক মুশফিক আরিফ,উদীচীর সহ-সভাপতি জাফর হাওলাদার, সঙ্গীত শিল্পি বাবুল সাহা,মহিলা পরিষদের সম্পাদক আ্যাডঃ সেলিনা আক্তার,সরকারী কৌশলী (পিপি) ভূবন চন্দ্র হালদার প্রমূখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD