শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বরগুনায় জমিজমাকে কেন্দ্র করে ২ নারীকে পিটিয়ে আহত, আটক- ২

বরগুনায় জমিজমাকে কেন্দ্র করে ২ নারীকে পিটিয়ে আহত, আটক- ২

Sharing is caring!

বরগুনা প্রতিনিধি : বরগুনা ৬ ডিসেম্বর। বরগুনা সদর উপজেলা ফুলঝুরি ইউনিয়নের ২নং ওয়ার্ডের ছোট গৌরিচন্না গ্রামে গত সোমবার জমিজমাকে কেন্দ্র করে বংশীয় প্রভাবে মা ও মেয়েকে পিটিয়ে গুরুত্বর আহত করেছে পার্শ্ববর্তী আব্বাস গং।

আহতরা বর্তমানে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাদিন রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়,প্রত্রিক জমিতে লাগানো গাছকে শেরজন মল্লিকের মেয়ে লাখি আক্তার ও তার চাচাতো ভাই নুরু মল্লিকের ছেলে মোঃ আব্বাস মল্লিক ও কবির মল্লিক নিজেদের দাবি করলে লাখি দ্বাবি প্রত্যাখ্যান করে। পরে লাখীকে অশ্লীল গালাগাল করে, লাখী কথার উত্তর দিলে কথা- কাটাকাটি হয়। এক পর্যায়ে আব্বাসের ছেলে রিপন, শিপন ও মৃত্যু আলতাফ হাং এর ছেলে কামাল হাং, স্বপন হাং এসে লাখিকে লাঠিসোটা দিয়ে মারধোর করলে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। মেয়েকে মারার শব্দ শুনে মা দৌড়ে আসলে তাকেও মারধর করে। পরে স্থানীয়রা দু’জনকেই বরগুনা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। মেয়ের মা মোসাঃ আমেনা আক্তার বলেন, আমার মেয়েকে মারার শব্দ, ডাক চিৎকার শুনে দৌড়ে আসলে আমার হাতে লাঠি দিয়ে আঘাত করে। পরে আমি কান্না করলে আশেপাশের লোকজন এসে আমাদের হাসপাতালে নিয়ে ভর্তি করে। মোসাঃ লাখি বলেন, আমাকে অনেক আগথেকেই কু’প্রস্তাব দিয়ে আসছিল ওরা। পরে সোমবার সাকাল এগারোটার দিকে আমাদের জমিতে থাকা গাছকে ওদের দাবি করলে। আমি বাধা দেই। পরে আমাকে অশ্লীল আচরণ করে। আমাকে কেন গালাগাল করলো একথা জিজ্ঞেস করলে। আব্বাস মল্লিক, কবির মল্লিক, রিপন, শিপন, আলতাফ, কামাল, স্বপন মিলে আমাকে লাঠি দিয়ে আঘাত করলে আমি বেহুশ হয়ে পরে যাই। আব্বাস এর সাথে মুঠো ফোনে একাধিকবার যোগাযোগ করতে চাইলে বন্ধ পাওয়া গেছে। বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম বলেন, এব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। আমরা অপূর্ব ও স্বপন নামের দুই জনকে গ্রেফতার করেছি। বাকিদেরকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD