বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বরিশালে করোনা নমূনা মেশিনে ত্রুটি‘,পরীক্ষা বন্ধ

বরিশালে করোনা নমূনা মেশিনে ত্রুটি‘,পরীক্ষা বন্ধ

Sharing is caring!

বরিশাল সেবাচিমের আরটি-পিসিআর ল্যাবে করোনার নমূনা পরীক্ষা গত ৩ দিন ধরে বন্ধ রয়েছে। পিসিআর মেশিন বিকল হওয়ায় গত বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) থেকে সৃস্টি হয়েছে এই অবস্থার। মেশিনটি চালু হতে আগামী ৭ থেকে ১০ দিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন সংশ্লিস্টরা। তবে নমূনা সংগ্রহ করে ঢাকা ও ভোলার পিসিআর ল্যাবে পাঠিয়ে করোনা পরীক্ষা চালু রাখা হয়েছে বলে দাবী কর্তৃপক্ষের। শের-ই বাংলা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবের প্রধান ও ভাইরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. আকবর হোসেন জানান, গত বৃহস্পতিবার পিসিআর ল্যাবে ৯৪টি নমূনা পরীক্ষার পর মেশিনে ত্রুটি দেখা দেয়। এরপর থেকে করোনা পরীক্ষা বন্ধ রয়েছে।

সাথে সাথে বিষয়টি ঢাকায় সংশ্লিস্ট কর্তৃপক্ষকে জানানো হয়। গত শুক্রবার ঢাকা থেকে প্রকৌশলীরা বরিশালে এসে বিকল যন্ত্রপাতি মেরামতের জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেয়। আজ (০৫ ডিসেম্বর) শনিবার সকালে মেশিনটি ঢাকায় পাঠানো হয়। মেশিনটি মেরামতে আগামী ৭ থেকে ১০দিন সময় লাগতে পারে বলে সংশ্লিস্টরা তাকে জানিয়েছেন। এদিকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, মেডিকেলে কলেজের পিসিআর ল্যাবে নমূনা পরীক্ষা বন্ধ থাকলেও নমূনা সংগ্রহ চালু আছে। বরিশাল থেকে নমূনা সংগ্রহ করে কিছু নমূনা ঢাকায় এবং কিছু নমূনা পাঠানো হচ্ছে ভোলার পিসিআর ল্যাবে।

শনিবারও ১১২টি নমূনা ঢাকায় পাঠানো হয়েছে। বরিশাল শের-ই বাংলা মেডিকেলে কলেজে চলতি বছরের ৯ এপ্রিল থেকে পিসিআর ল্যাবে করোনার নমূনা কার্যক্রম শুরু হয়। এ পর্যন্ত ৪৬ হাজারের উপর নমূনা পরীক্ষা হয় এই ল্যাবে। বরিশাল বিভাগে বরিশাল মেডিকেল কলেজ ছাড়া ভোলা জেলায় একটি পিসিআর ল্যাব রয়েছে। শনিবার থেকে পটুয়াখালী মেডিকেল কলেজে এন্টিজেন পরীক্ষা শুরু হওয়ার কথা। বরিশাল জেলায় এ পর্যন্ত করোনা রোগী সনাক্ত হয়েছে ৪ হাজার ৪শ’ ৭১জন। এর মধ্যে সুস্থ হয়েছে ৪ হাজার জন। এ পর্যন্ত জেলায় করোনায় মৃত্যু হয়েছে ৭৭ জনের।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD