শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বরগুনা জেলা শাখার উদ্যোগে আয়োজিত এমপি কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়েছে।

বরগুনা জেলা শাখার উদ্যোগে আয়োজিত এমপি কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়েছে।

Sharing is caring!

বুধবার (২ ডিসেম্বর) সকাল ১১ টায় বরগুনা জেলা স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। এসময় উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আলমগীর হোসেন, জেলা আওয়ামীলগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট সুনাম দেবনাথ, ক্রিকের্টাস ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) বরগুনা জেলা শাখার সভাপতি শাওন তালুকদারসহ আরও অনেকে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বরগুনা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বরগুনা বয়েজের প্রতিপক্ষ বরিশালের অল স্টার। উভয় দলেই আছেন বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। এই টুর্নামেন্টে ঢাকা, বরিশাল, পটুয়াখালী ও বরগুনা জেলার আটটি দল অংশগ্রহণ করছে। দলগুলো হলো-বরগুনা বয়েজ (বরগুনা), বরগুনা জুনিয়র (বরগুনা), অল স্টার বরিশাল (বরিশাল), বেসিক ক্রিকেট একাডেমি (বরিশাল), ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমি (বরিশাল), পটুয়াখালী ক্রিকেট একাডেমি(পটুয়াখালী) , ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ঢাকা), ইলেভেন ওয়ারিয়র্স (ঢাকা)। ২ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত টুর্নামেন্টর প্রথম রাউন্ড অনুষ্ঠিত হবে। সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১০ ডিসেম্বর। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষ্যে বরগুনা জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় সাদা বলে রঙ্গিন পোশাকে এমপি কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে-২০২০ আয়োজন করেছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব), বরগুনা জেলা শাখা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD