মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:২১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
ব‌রিশা‌লে যাত্রীবা‌হি ল‌ঞ্চের ছা‌দে যুব‌কের ক্ষত‌বিক্ষত লাশ।

ব‌রিশা‌লে যাত্রীবা‌হি ল‌ঞ্চের ছা‌দে যুব‌কের ক্ষত‌বিক্ষত লাশ।

Sharing is caring!

বরিশাল ডিভিশনাল করেসপন্ডেন্টঃ বরিশাল নদী বন্দরে ঢাকা-বরিশাল রুটের যাত্রীবাহি সুন্দরবন ১১ লঞ্চের ছাদে হত্যাকান্ডের শিকার যুবকের নাম শামীম হাওলাদার (২৪)। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল সিআইডির ইন্সপেক্টর নুরুল ইসলাম তালুকদার। তিনি জানান, নিহত শামীম ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার কুশঙ্গল ইউনিয়নের কুপিলা গ্রামের বাসিন্দা খালেক হাওলাদারের ছেলে।

সে নারায়নগঞ্জের ফতুল্লা এলাকার আবির ফ্যাশন নামে একটি গার্মেন্টস এর শ্রমিক। ঢাকা থেকে বরিশালে কি কারণে এসেছে তা নিশ্চিত হওয়া যায়নি। তার পরিবারকে খবর দেয়া হয়েছে এবং তদন্ত চলছে।

বিলাসবহুল লঞ্চ এ‌মভি সুন্দরবন ১১ ল‌ঞ্চটি ভোর রাত সা‌ড়ে ৩টার দি‌কে ঢাকা থে‌কে ব‌রিশা‌লে এ‌সে পৌ‌ছে। লঞ্চ‌টি ঘা‌টে ভেরার প‌রে যাত্রী না‌মি‌য়ে দি‌য়ে ভোর ৬টার দি‌কে লঞ্চ ধোয়া মোছার কাজ শুরু ক‌রে লঞ্চ স্টাফরা। এসময় তারা ছা‌দে এক যুবক‌কে রক্তাক্ত অবস্থায় প‌ড়ে থাক‌তে দে‌খে। তারা সুপারভাইজার ও সি‌কিউ‌রি‌টি‌কে খবর দেন। প‌রে নৌ পু‌লিশ খবর পে‌য়ে ঘটনাস্থ‌লে আ‌সে। ব‌রিশাল নৌ সদর থানার ও‌সি আব্দুল্লাহ আল মামুন জানান, ওই যুব‌কের পে‌টে ও বু‌কে ছু‌ড়িকাঘাত করা হ‌য়ে‌ছে। এ‌তে তার পেট থেকে ভু‌ড়ি বে‌রিয়ে গে‌ছে। কে বা কারা হত্যা ক‌রে‌ছে তার ক্লু উদঘাটন হয়‌নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD