বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
১২ নভেম্বর ‘উপকূল দিবস’ ঘোষণার দাবিতে বরগুনায় মানববন্ধন।

১২ নভেম্বর ‘উপকূল দিবস’ ঘোষণার দাবিতে বরগুনায় মানববন্ধন।

Sharing is caring!

বরগুনা : ভয়াল ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবি জানিয়ে বরগুনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সেচ্ছাসেবী সংগঠন আলোকযাত্রা, অগ্রগামী ও নতুন খবরের আয়োজনে বৃহস্পতিবার সকালে বরগুনার পায়রা নদীর তীরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পায়রা নদীর তীরে মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের উপকূলের নতুন নতুন দূর্যোগ সৃষ্টি হচ্ছে। এগুলো সম্পর্কে মানুষকে সচেতন করাসহ উপকূলের সংকট, সমস্যা, সম্ভাবনা এবং উপকূলের মানুষের অধিকার ও ন্যায্যতার দাবি আদায়ে উপকূলের জন্য একটি বিশেষ দিন অপরিহার্য। এজন্য উপকূলবাসীর কাছে সবচেয়ে বেশি স্মরণীয় ১৯৭০ সালের ১২ নভেম্বর।

মানববন্ধনে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবীরা জানান, উপকূলের সমস্যা, সংকট, সম্ভাবনা, উপকূলের মানুষের ন্যায্যতার দাবি এবং ১৯৭০ সালের এ দিনে ১০ লক্ষ নিহতদের স্মরণে ২০১৫ সাল থেকে দেশব্যাপী উপকূল দিবসের দাবি চলছে। জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) বিশ্বের পাঁচ ধরণের ভয়াবহ প্রাণঘাতি আবহাওয়া ঘটনার শীর্ষ তালিকায় তালিকায় বাংলাদেশের উপকূল অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া ৭০ এর ভয়াল ১২ নবেম্বরের ঘূর্ণীঝড়টিকে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর প্রাণঘাতি ঘুর্ণীঝড় হিসেবে উল্লেখ করেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD