মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ
বরিশালে বিভিন্ন গনপরিবহনে মাস্কবিহীন যাত্রীদের আর্থিক দন্ড ভ্রাম্যমান আদালতের।

বরিশালে বিভিন্ন গনপরিবহনে মাস্কবিহীন যাত্রীদের আর্থিক দন্ড ভ্রাম্যমান আদালতের।

Sharing is caring!

শীতে করোনার দ্বিতীয় ধাপ প্রতিরোধে জনগনের মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে বরিশালে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় নগরীর নথুল্লাবাদ কেন্দ্রিয় বাস টার্মিনালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

এ সময় বিভিন্ন বাসের মাস্কবিহীন ৮জন যাত্রীকে ১ হাজার ৭শ’ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। একই সাথে মাস্কবিহীন যাত্রীদের মাঝে মাস্ক বিতরন এবং করোনার প্রকোপ থেকে বাঁচতে সচেতনতামূলক লিফলেট বিতরন করেন ভ্রাম্যমান আদালত। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন বাস এবং টিকেট কাউন্টারে ‘নো মাস্ক, নো টিকেট, নো এন্ট্রি’ লেখা ফেস্টুন বিতরন করা হয়।

এর আগে গত বুধবার রাতে বরিশাল নদী বন্দরে ঢাকাগামী বিভিন্ন লঞ্চে অভিযান চালিয়ে মাস্কবিহীন ৫জন যাত্রীকে ১ হাজার ৪শ’ টাকা জরিমানা করেন মো. আলী সুজার ভ্রাম্যমান আদালত। মেট্রোপলিটন পুলিশ এই অভিযানে সহায়তা করেন।

জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD