মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ
বরিশালে জনগনের মাস্ক ব্যবহার নিশ্চিত করতে ৫ প্রতিষ্ঠান ও ১১ ব্যক্তিকে জরিমানা।

বরিশালে জনগনের মাস্ক ব্যবহার নিশ্চিত করতে ৫ প্রতিষ্ঠান ও ১১ ব্যক্তিকে জরিমানা।

Sharing is caring!

শীতে করোনার প্রকোপ কমাতে সর্বসাধারনের জন্য মাস্ক বাধ্যতামূলক করেছে সরকার। এই নিয়ম কার্যকর করতে মঙ্গলবার (১০ নভেম্বর) বরিশাল নগরীতে পৃথক ৩টি ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। এ সময় ৫টি প্রতিষ্ঠান এবং ১১জন ব্যক্তিকে মোট ৯ হাজার ৮শ’ টাকা জরিমানা করা হয়েছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান, রোমানা আফরোজ এবং আতাউর রাব্বীর নেতৃত্বে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার থেকে দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

এ সময় মাস্ক ব্যবহার না করায় জিয়াউর রহমানের ভ্রাম্যমান আদালত সদর রোডের ৫টি প্রতিষ্ঠান থেকে ৪ হাজার, রুমানা আফরোজের ভ্রাম্যমান আদালত ৪ ব্যক্তিকে ১ হাজার ১শ’ টাকা এবং আতাউর রাব্বীর ভ্রাম্যমান আদালত ৭ ব্যক্তির কাছ থেকে ৪ হাজার ৭শ’ টাকা জরিমানা আদায় করেন। একই সাথে ভ্রাম্যমান আদালত মাস্কবিহীন জনগনের মাঝে মাস্ক বিতরন এবং ‘নো মাস্ক নো সার্ভিস’ লেখা জেলা প্রশাসনের ফেস্টুন বিভিন্ন প্রতিষ্ঠানে সাটিয়ে দেয়। জনসচেতনতা বাড়াতে জেলা প্রশাসনের এই অভিযান চলবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটগন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD